টানা চতুর্থ ফরাসি কাপের শিরোপা পিএসজির ঘরে

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০১৮, ১১:১১আপডেট : ০৯ মে ২০১৮, ১৩:১৯

ফরাসি কাপের শিরোপা জেতার পর পিএসজির উল্লাস ফরাসি কাপের শিরোপা নিজেদের সম্পত্তিই বানিয়ে নিয়েছে প্যারিস সেন্ত জার্মেই! এবার দিয়ে যে টানা চতুর্থবার শিরোপাটি ঘরে তুললো প্যারিসের ক্লাবটি। মঙ্গলবার রাতের ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে লে হেরবিয়েরসকে।

এই শিরোপা জয়ে ঘরোয়া ট্রেবল জিতে মৌসুম শেষ করতে যাচ্ছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিলেও ফ্রান্সের ঘরোয়া ফুটবলে দাপট দেখিয়েছে আরেকবার। ফরাসি লিগ কাপের ফাইনালে মোনাকোকে হারিয়ে জেতে প্রথম শিরোপা, এরপর ফরাসি লিগের শিরোপাও করে পুনরুদ্ধার, আর এবার কাপের ট্রফিটাও জিতে নিয়েছে উনাই এমেরির দল।

স্তাদিও দে ফ্রান্সের ফাইনালে পিএসজির জয়ের নায়ক জিওভানি লো চেলসো ও এদিনসন কাভানি। তৃতীয় বিভাগের দল লে হেরবিয়েরসের বিপক্ষে ২৬ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডারের লক্ষ্যভেদে এগিয়ে যায় প্যারিসের ক্লাবটি, আর ৭৪ মিনিটে পেনাল্টি থেকে কাভানি জাল খুঁজে পেলে শিরোপা উৎসবে মাতে তারা।

এবার দিয়ে টানা চতুর্থবার ফরাসি কাপের শিরোপা জিতলো পিএসজি। ২০১৫ থেকে শুরু, এরপর ২০১৬ ও ২০১৭ সালের সাফল্যের ধারা সচল রাখল এবারের মৌসুমেও।

এই ফাইনাল তো বটেই, পিএসজির ঘরোয়া ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কাভানি। উরুগুইয়ান স্ট্রাইকার এবার দিয়ে ঘরোয়া কাপ ফাইনালের ৯ ম্যাচে লক্ষ্যভেদ করেছেন ১১বার। যেখানে ফরাসি কাপের চার ফাইনালে গোল তিনটি, আর ফরাসি লিগ কাপ ফাইনালের পাঁচ ম্যাচে করেছেন ৮ গোল। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম