এল ক্লাসিকোতে লাল কার্ড দেখা রবের্তো চার ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০১৮, ১৮:৪৩আপডেট : ০৯ মে ২০১৮, ১৮:৪৩

রবের্তোকে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি (ফাইল ছবি) মার্সেলোকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সের্হি রবের্তো। এল ক্লাসিকো মহারণের ওই ‘অপরাধে’ এবার চার ম্যাচ নিষিদ্ধ হলেন বার্সেলোনা রাইটব্যাক। চলতি মৌসুমে আর খেলা হচ্ছে না তার।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে লাল কার্ড দেখেন রবের্তো। রিয়াল ফুলব্যাক মার্সেলোকে কনুই দিয়ে ‘ইচ্ছাকৃতভাবে’ আঘাত করায় রেফারি আলেহান্দ্রো হোসে এর্নান্দেস এর্নান্দেস সরাসরি লাল কার্ড দেখান বার্সেলোনা রাইটব্যাককে। যাতে ওই ম্যাচে এমনিতেই নিষিদ্ধ হয়ে যান রবের্তো। এবার পেলেন আরও বড় শাস্তি। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) চার ম্যাচ নিষিদ্ধ করেছেন তাকে।

এই শাস্তিতে এবারের লিগ মৌসুমে আর খেলা হচ্ছে না রবের্তোর। বার্সেলোনার বাকি থাকা তিন ম্যাচ- ভিয়ারিয়াল, লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তো বটেই, খেলতে পারবেন না সামনের মৌসুমের স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগেও।

বার্সেলোনার একটি সূত্র ‘ইএসপিএন এফসি’কে জানিয়েছেন, শাস্তির বিরুদ্ধে আপিল করবে কাতালান ক্লাবটি। ইএসপিএন এফসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম