ব্রিটিশ জাদুঘরে ফারাওদের মূর্তির পাশে সালাহর বুট

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০১৮, ১৩:৪৮আপডেট : ১৮ মে ২০১৮, ১৩:৪৮

ব্রিটিশ জাদুঘরে কাঁচে ঘেরা বাক্সে সালাহর বুট লিভারপুল ভক্তদের কাছে ‘মিশরীয় রাজা’ নামে পরিচিত তিনি। ম্যাচ জয়ী মোহাম্মদ সালাহ আরও সম্মানিত হলেন ইংল্যান্ডে। বিশ্বের অন্যতম বিখ্যাত জাদুঘরে জায়গা করে নিয়েছে তার বুট জোড়া।

ব্রিটিশ জাদুঘরে সুপ্রাচীন ফারাওদের মূর্তি ও তাদের নানা প্রত্নতত্ত্বের পাশে ঠাঁই পেয়েছে সালাহর বুট। এটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে এই বিখ্যাত জাদুঘরে।

লিভারপুল তারকার পায়ের এই বুট তৈরি করেছে অ্যাডিডাস। এরই মধ্যে বুট কর্তৃপক্ষকে দিয়েছেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমে শীর্ষ গোলদাতা হিসেবে তার গোল্ডেন বুট পাওয়া উপলক্ষে এই আয়োজন করেছে ক্রীড়াসামগ্রীর বৃহৎ প্রতিষ্ঠানটি।

৩৮ ম্যাচের লিগ মৌসুমে রেকর্ড ৩২ গোল করা সালাহর এই বুট প্রদর্শনী হবে আগামী সপ্তাহে। ২৪ মে থেকে এটি দেখতে পারবেন দর্শনার্থীরা। প্রদর্শন চলবে ২৬ মে কিয়েভে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শুরু হওয়া পর্যন্ত। স্কাই নিউজ, সিএনএন

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী