‘সাফ ফুটবল নতুন কোচের জন্য কঠিন চ্যালেঞ্জ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৮, ১৮:০৯আপডেট : ২২ মে ২০১৮, ১৮:২০

জেমি ডে টানা তিনটি সাফ ফুটবলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ এবার ঘরের মাঠে, আর তাই অন্তত ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের। আগামী মাসে লাল-সবুজ দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ব্রিটিশ কোচ জেমি ডে। নতুন কোচের সামনে দেশের ফুটবলের ‘ভাবমূর্তি’ পুনরুদ্ধারের মিশন।

আগামী আগস্টে ইন্দোনেশিয়ায় হবে এশিয়ান গেমস বা এশিয়াড। এরপর ঢাকায় ৪ থেকে ১৫ সেপ্টেম্বর সাফ ফুটবলের লড়াই। গ্রুপ পর্বে বাংলাদেশের তিন প্রতিপক্ষ নেপাল, পাকিস্তান ও ভুটান।

জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুর মতে, শুধু কোচের ওপর নির্ভর করলে চলবে না, খেলোয়াড়দেরও দায়িত্ব নিতে হবে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রত্যেককে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সাফ ফুটবলে শুধু কোচ নয়, খেলোয়াড়দেরও নিজ নিজ দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। তাদের মধ্যেও ভালো করার তাগিদ থাকতে হবে। নইলে সাফল্য পাওয়া সম্ভব নয়।’

রুপু আরও বলেছেন, ‘ঘরের মাঠে সাফ ‍ফুটবলে আমরা ভালো করতে চাই। তবে শুধু কোচের দিকে তাকিয়ে থাকলে চলবে না। কোচ শুধু ট্রেনিং করাবেন, নির্দেশনা দেবেন। খেলোয়াড়রা মাঠে নিজেদের সেরাটা দিতে পারলে অবশ্যই ভালো করা সম্ভব। কোচের নির্দেশনা খেলোয়াড়রা মেনে চলতে পারলেই মঙ্গল।’

জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটুর মতে, নতুন কোচকে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। তার মন্তব্য, ‘নিঃসন্দেহে বাড়তি চাপ থাকবে জেমি ডের সামনে। আশা করি, নতুন কোচ সব কিছু জেনেই দায়িত্বটা নিতে যাচ্ছেন।’

ব্রিটিশ কোচের প্রতি তার পরামর্শ, ‘সাফ ফুটবলে বাংলাদেশ সহজ গ্রুপে পড়েনি। আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত সেমিফাইনাল।  নতুন কোচ যে লেভেলেই কোচিং করান না কেন, তার ওপরে চাপ থাকবেই। জাতীয় দলের কোচের দায়িত্ব অনেক বড় বিষয়।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম