মেসি-নেইমারের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০১৮, ০১:১৩আপডেট : ২৪ মে ২০১৮, ০১:১৩

আর্জেন্টিনার অনুশীলনে মেসি দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। ফুটবল মহাযজ্ঞে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সঙ্গে অনুশীলন করছেন তিনি। অন্যদিকে ব্রাজিলকে হেক্সার স্বপ্ন দেখানো নেইমারও শুরু করেছেন জাতীয় দলের অনুশীলন।

লা লিগার মৌসুম শেষ হতেই আর্জেন্টিনায় চলে এসেছেন মেসি। লক্ষ্য, বিশ্বকাপ প্রস্তুতিতে আলবিসেলেস্তেদের ক্যাম্পে যোগ দেওয়া। মঙ্গলবার সকালের সেশনেই অনুশীলনে নামার কথা ছিল তার। কিন্তু ফ্লাইট দেরি হওয়ায় বুয়েনস এইরিসের ইসেইয়ায় কোচ হোর্হে সাম্পাওলির অধীনে চলা অনুশীলনে আর নামেননি তিনি। তবে সতীর্থদের অনুশীলন দেখেছিলেন।

মঙ্গলবার বিকেলের সেশনেই অবশ্য হালকা অনুশীলন করেন তিনি। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে আবারও সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সের্হিয়ো আগুয়েরো, হাভিয়ের মাসচেরানো, লুকাস বিজিয়াদের সঙ্গে কাটিয়েছেন সকালটা।

ব্রাজিলের অনুশীলনে নেইমার মঙ্গলবার ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিয়েছেন নেইমার। চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড অবশ্য দিনকয়েক আগে অনুশীলনে ফেরেন ক্লাব প্যারিস সেন্ত জার্মেইয়ে। ব্রাজিল দলে যোগ দেওয়ার সময় তাকে ঘিরে আগ্রহের কমতি ছিল না বিশ্ব মিডিয়ার। সেই কারণেই রিও ডি জেনিইরোর তেরোসোপলিসের অনুশীলন ক্যাম্পে নামেন তিনি হেলিকপ্টারে করে। পিএসজি তারকার সঙ্গে সংবাদমাধ্যম কথা বলতে না পারলেও ব্রাজিল দলের সমন্বয়কারী এদু গাসপার জানিয়েছিলেন, প্যারিসে যেভাবে অনুশীলন করেছেন, সেভাবেই চলবে তার অনুশীলন।

ব্রাজিলিয়ান ভক্তদের জন্য সুখবর হলো, মঙ্গলবার থেকেই অনুশীলন শুরু করেছেন নেইমার। হাঁটুর চোটে ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড মেডিক্যাল পরীক্ষায় উতরে শুরু করেছেন বিশ্বকাপ প্রস্তুতি। রয়টার্স, ইএসপিএন এফসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী