ফুটবলারদের অনুশীলনে মন দিতে বললেন কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৮, ১৯:০২আপডেট : ২৬ মে ২০১৮, ১৯:১৩

বাফুফের সভায় কথা বলছেন কাজী নাবিল আহমেদ (ডান থেকে তৃতীয়) এশিয়ান গেমস ও সাফ ‍ফুটবলের জন্য প্রাথমিকভাবে ৪৪ জন ফুটবলারকে ডাকা হয়েছিল। শনিবার ছিল বাফুফেতে তাদের রিপোর্টিংয়ের দিন। রবিবার বিকেএসপিতে শুরু হবে তাদের আবাসিক ক্যাম্প। সেখানে খেলোয়াড়দের একনিষ্ঠ অনুশীলনে জোর দিতে বললেন বাফুফের সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

রিপোর্টিংয়ে এদিন সবাই হাজিরা দেননি। এসেছিলেন ৩২ জন খেলোয়াড়। ৭ জন আছেন লন্ডনে এবং দুজন বিকেএসপিতেই। আর ৩ জনের মধ্যে ২ জনের পরীক্ষা ও অন্য জনের ইনজুরি।

বাফুফের বোর্ড সভায় খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময়ের পর কাজী নাবিল সাংবাদিকদের বলেন, ‘জাতীয় দলের ক্যাম্প আজ (শনিবার) থেকে শুরু। তাদের নিয়ে বিকেএসপিতে আবাসিক ক্যাম্প হবে। জুনের প্রথম সপ্তাহের শেষে প্রধান কোচ আসবে। অন্য দুজনের নিয়োগ প্রক্রিয়াও শেষ হবে। এরপরই তারা আসবে।’

আগামী চার মাস খেলোয়াড়রা একই সঙ্গে থাকবেন। তাই বাফুফের এই কর্মকর্তা অনুশীলন ও খেলার প্রতি মনোযোগ দিতে বলেছেন খেলোয়াড়দের, ‘আগামী ৪ মাস একসঙ্গে থাকতে হবে ও কাজ করতে হবে। খেলায় একাগ্রচিত্তে তাদের সব মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছি।’

খেলোয়াড়দের মধ্যে কোনও অঙ্গীকারবোধের অভাব দেখছেন না কাজী নাবিল, ‘খেলোয়াড়দের মধ্যে অঙ্গীকারবোধের কোনও অভাব নেই। আমাদের ডাকে এসে রিপোর্ট করেছে। তাদের বলেছি, সবাই দেশের ও নিজের জন্য খেলে। নিজের সুনামের জন্যও খেলে। খেলার জন্য খেলে। সবকিছু মিলিয়ে তাদের খেলতে বলা হয়েছে। শুধু দেশের জন্য তাদের খেলতে বলা হয়নি।’

সাফ ফুটবল হবে দেশের মাঠে। সেটি মনে করিয়ে এই কর্মকর্তার আহ্বান, ‘আগে বাইরে এশিয়ান গেমস খেলা হবে। সেটা আরও বেশি চ্যালেঞ্জিং হবে। সেপ্টেম্বরে সাফ ফুটবলের আসরে দেশের মাটিতে খেলার সুবিধা থাকবে। সেটা মাথায় রেখে সমর্থকরা বেশি থাকবে। খেলোয়াড়দের পারফরম্যান্স দেখানোর সুযোগ সবার সামনে আরেও বেশি থাকবে। সেটাই ধারণা দিয়েছি তাদের।’

এশিয়ান গেমস ও সাফ ফুটবলের অনুশীলন একই সঙ্গে হচ্ছে। এটাকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন কাজী নাবিল, ‘আরও বেশি ভালো ও বড় টিম নিয়ে যত বেশি কাজ করতে পারব তত প্রতিভা আমাদের মধ্যে প্রস্ফুটিত হতে পারবে। তাদের মধ্যেও সারাক্ষণ প্রতিযোগিতা বিরাজ করবে। আর আমরা প্রস্তুতির দিক দিয়ে পিছিয়ে নেই। কাতারে ও থাইল্যান্ডে ক্যাম্প হয়েছে। আমার ধারণা এগিয়ে আছি আমরা।’

জাতীয় দলের ৭ জন খেলোয়াড়ের লন্ডন সফর নিয়ে এই কর্মকর্তার ব্যাখ্যা, ‘আগে থেকে তাদের প্রোগ্রাম ঠিক করা ছিল। সেখানে আমরা ব্যাঘাত করতে চাইনি। এখন চলবে অ্যাসেসমেন্ট ও ফিটনেস । এখনও প্রধান কোচ যোগ দেয়নি। এখন যদি কারও ব্যক্তিগত প্রোগ্রাম থাকে, তাহলে ব্যাঘাত করা ঠিক নয়। তারা প্রোগ্রাম করে স্বতঃস্ফূর্ত মনে এসে ক্যাম্পে যোগ দিক।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের