চোটে শঙ্কায় সালাহ-কারভাহালের বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০১৮, ০২:২৪আপডেট : ২৭ মে ২০১৮, ০২:২৭

চোটে শঙ্কায় সালাহ-কারভাহালের বিশ্বকাপ! বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। তার আগে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গুরুতর চোটে পড়লেন লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্হিয়ো রামোসের টানে কাঁধে ব্যথা নিয়ে মাঠে পড়ে যান মিশরীয় ফরোয়ার্ড। অনেক চেষ্টা করেও আর মাঠে থাকতে পারেননি তিনি। কেঁদে ড্রেসিংরুমে ফিরতে হয়েছে তাকে।

এই মৌসুমে ৪৪ গোল করা সালাহ ছিলেন লিভারপুলের প্রাণভোমরা। কিয়েভে শনিবারের ফাইনালেও তিনিই ছিলেন ভরসা। অথচ মাত্র ৩০ মিনিট পরই তাকে মাঠ ছাড়তে হয় নির্মম এক ইনজুরিতে।

কিয়েভেও দারুণ পারফরম্যান্স করছিলেন সালাহ। কিন্তু আচমকা ইনজুরিতে বিদায় নিতে হয় প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয়ীকে।

২৫ মিনিটে স্পেনের ডিফেন্ডারকে কাটিয়ে সামনে বল নিয়ে এগিয়ে যেতে চেয়েছিলেন সালাহ। কিন্তু রামোসের কঠিন চ্যালেঞ্জে আর পেরে ওঠেননি। তার হাত আটকা পড়ে রিয়াল অধিনায়কের হাতের মধ্যে। এরপর ভারসাম্য রক্ষা করতে পারেননি কেউ। দুজনেই মাটিতে পড়ে যান। কাঁধে হাত দিয়ে ব্যথায় কুঁকড়ে যান সালাহ। প্রায় ৫ মিনিট চেষ্টা করেও তার ব্যথা সারাতে পারেননি চিকিৎসকরা।

যেই রাতটা নিজের করে নেওয়ার কথা, সেই রাতে এমন ইনজুরিতে আবেগ লুকাতে পারেননি সালাহ। কেঁদে বুক ভাসিয়ে মাঠ ছাড়েন তিনি। অ্যাডাম লালানা তার বদলি হয়ে মাঠে নামেন।

সালাহর ইনজুরির কয়েক মিনিট পর মাঠ ছাড়তে বাধ্য হন রিয়ালের রাইট ব্যাক দানি কারভাহাল। হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোট নিয়ে স্পেনের জার্সিতে বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়ল তার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম