রিয়ালের নতুন কোচ লোপেতেগি

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০১৮, ২২:১৫আপডেট : ১২ জুন ২০১৮, ২২:১৯

হুলেন লোপেতগুই রিয়াল মাদ্রিদ খুঁজে পেয়েছে জিনেদিন জিদানের উত্তরসূরিকে। বিশ্বকাপ শেষে ক্লাবটির দায়িত্ব নেবেন স্পেনের কোচ হুলেন লোপেতগি। মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছে রিয়াল।

লোপেতগির এই নিয়োগ বিস্ময়কর বলা চলে। গত মে মাসে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছিলেন তিনি। তাছাড়া রিয়ালের নতুন কোচ হিসেবে কেবল টটেনহ্যামের বর্তমান কোচ মাউরিসিও পচেত্তিনো ও পোর্তোর কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াসের নাম শোনা গেছে।

এক বিবৃতিতে রিয়াল জানায়, ‘২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদের কোচ হবেন ‍হুলেন লোপেতগি। রিয়াল মাদ্রিদ ঘোষণা করছে পরের তিন মৌসুমের জন্য দলের কোচ হবেন লোপেতগি।’

হ্যাটট্রিক ইউরোপ চ্যাম্পিয়নদের কোচ হওয়ার আগেই ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদোর মুখোমুখি হতে হচ্ছে লোপেতগিকে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে স্পেন। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী