রোনালদো এখন জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০১৮, ২২:৩৬আপডেট : ১০ জুলাই ২০১৮, ২৩:১৩

রোনালদো এখন জুভেন্টাসের বিশ্বকাপ থেকে বিদায় নিলো পর্তুগাল, ক্রিস্তিয়ানো রোনালদোর ব্যর্থতা-হতাশা নিয়েই বেশি আলোচনা হওয়ার কথা। কিন্তু না, কোথা থেকে দলবদলের গুঞ্জনের হাওয়া এলো ধেয়ে। শুরুতে আচমকা ঝড়ো হাওয়া ভাবা হলেও ধীরে ধীরে তার রূপ নিতে থাকে কালবৈশাখীতে। আর এই কালবৈশাখী পর্তুগিজ যুবরাজকে রিয়াল মাদ্রিদ থেকে উড়িয়ে নিয়ে গেল জুভেন্টাসে।

গুঞ্জনটাই সত্যি হলো, শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাবেই যোগ দিলেন পর্তুগিজ অধিনায়ক। মঙ্গলবার রাতে তার জুভেন্টাসে যাওয়ার খবর নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের ওয়েবসাইটে মাদ্রিদের ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্রিস্তিয়ানো রোনালদো জুভেন্টাসের সঙ্গে চুক্তি করতে রাজি হয়েছে।’ একই সঙ্গে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে অভিনন্দন জানিয়েছে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা, ‘সামনের প্রজন্মের জন্য ক্রিস্তিয়ানো রোনালদো রিয়ালের প্রতীক ও বড় উদাহরণ হয়ে থাকবেন। রিয়াল মাদ্রিদ সবসময় তার ঘর হিসেবেই থাকবে।’

জুভেন্টাসের সঙ্গে ঠিক কত বছরের ‍চুক্তি হয়েছে, সেটা নিশ্চিত করেনি রিয়াল। তবে ইউরোপিয়ান মিডিয়ার খবর, ১০০ মিলিয়ন ইউরোতে চার বছরের জন্য চুক্তি করেছেন তিনি সিরি ‘এ’ চ্যাম্পিয়নদের সঙ্গে। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেকর্ড ৯৪ মিলিয়ন ইউরোতে রোনালদো যোগ দিয়েছিলেন সান্তিয়াগো বার্নাব্যুতে।

এর আগে ইউরোপিয়ান সংবাদমাধ্যমের খবর ছিল, ইতালিয়ান ক্লাবের সঙ্গে আজ (মঙ্গলবার) রাতেই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন রোনালদো। রাতেই চূড়ান্ত ঘোষণা আসার সম্ভাবনার কথাও ছেপেছিল তারা। রিয়াল মাদ্রিদের খবরের সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ‘মার্কা’র দাবি ছিল, জুভেন্টাসের সঙ্গে ইতিমধ্যে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। তাদের ‘সবুজ সংকেত’ পেয়েই জুভেন্টাস সভাপতি আন্দ্রেয়া আগনেলি উড়াল দিয়েছেন গ্রিসের উদ্দেশে, যেখানে বিশ্বকাপের পর এখন অবকাশ যাপনে আছেন রোনালদো।

মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিকটি আরও ছেপেছিল, রোনালদোর সান্তিয়াগো বার্নাব্যু ছাড়াটা একরকম নিশ্চিতই হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। আর এই ঘোষণা সামনের কয়েক ঘণ্টার মধ্যে আসবে বলে ছিল তাদের দাবি। তারা এটাও জানিয়েছিল, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নাকি রোনালদোর চলে যাওয়ার ইচ্ছাকে সম্মান জানিয়েছেন এবং অনুমতি দিয়েছেন জুভেন্টাসের সঙ্গে আলোচনা করার।

আরেক স্প্যানিশ টিভি চ্যানেল ‘লা সেক্সাতা’-এর খবর ছিল, দলবদলের ব্যাপারে রিয়াল মাদ্রিদের পরিচালকরা জুভেন্টাসের প্রস্তাবের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন মঙ্গলবার। তারা ১০৫ মিলিয়ন ইউরোতে রাজি হয়েছেন রোনালদোকে ছাড়তে। সমঝোতায় পৌঁছানোর পর জুভেন্টাস সভাপতি আগনেলি ‘লস ব্লাঙ্কোদের’ কাছে অনুমতি চান পর্তুগিজ উইঙ্গারের সঙ্গে দেখার করার। মাদ্রিদের ক্লাবের অনুমতি পাওয়ার পর তার গ্রিসে অবস্থানের ছবিও প্রকাশ করেছিল ইউরোপের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

ফুটবল বিষয়ক ওয়েসবাইট ‘গোল ডটকম’-এর খবর ছিল, জুভেন্টাসের সঙ্গে রোনালদোর চুক্তিটা হচ্ছে চার বছরের। এই সময়ে প্রতি মৌসুমে পর্তুগিজ তারকার নেট বেতন হবে ৩০ মিলিয়ন ইউরো। শেষ পর্যন্ত তাদের ছাপানো খবরই সত্য হলো। রিয়ালের সঙ্গে ৯ বছরের সম্পর্কের ইতি টেনে দিলেন রোনালদো। মার্কা, গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি