‘আমি পিএসজিতেই থাকবো’

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০১৮, ১০:১৪আপডেট : ২০ জুলাই ২০১৮, ১০:১৬

নেইমার আগে থেকেই নেইমারের লা লিগায় ফেরার গুঞ্জন চলছিল। ক্রিস্তিয়ানো রোনালদো জুভেন্টাসে যাওয়ায় সেটা হয়েছে আরও জোরালো। শোনা যাচ্ছিল, সান্তিয়াগো বার্নাব্যুতে পর্তুগিজ তারকার শূন্যতা পূরণ করা হবে তাকে দিয়ে। অবশ্য রিয়াল মাদ্রিদ সেটা নাকচ করে দেয়। এবার নেইমার নিজেই দৃঢ় কণ্ঠে বললেন, প্যারিস সেন্ত জার্মেইতেই থাকছেন তিনি।

গত বছরের আগস্টে ২২ কোটি ২০ লাখ রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার প্যারিসের ক্লাবটির সঙ্গে ৫ বছরের চুক্তি করেছিলেন। কিন্তু মৌসুম শেষ না হতেই তার লা লিগায় ফেরার খবর চাউড় হতে থাকে। বরাবরই ওসব খবর উড়িয়ে দিয়েছেন নেইমার, দিলেন আবারও।

দাতব্য এক কাজে গিয়ে ব্রাজিলের ফরোয়ার্ড বলেছেন, ‘আমি থাকবো। পিএসজির সঙ্গে আমার একটা চুক্তি আছে। চ্যালেঞ্জের জন্য আমি এই ক্লাব বেছে নিয়েছি, নতুন কিছু করতে ও বড় লক্ষ্য পূরণের জন্য।’

‘ইন্সতিতুতো নেইমার’ নামের ওই নিলাম অনুষ্ঠানে নেইমার আরও বলেছেন, ‘আমি এটা (পিএসজিতে থাকা) নিয়ে আমার মত পাল্টাইনি। আমি আশা করি আমাদের আরেকটি সফল মৌসুম কাটবে, নতুন কোনও শিরোপা নিয়ে। মিডিয়া গুঞ্জন তৈরি করাটা উপভোগ করে। কিন্তু প্রত্যেকে জানে আমি পিএসজিকে কতটা ভালোবাসি।’

এর আগে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কাইলিয়ান এমবাপে পিএসজিতে থাকার শতভাগ নিশ্চয়তা দেন। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি