প্রায় ২০ লাখ টাকা বকশিশ দিলেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৮, ২১:৪২আপডেট : ২১ জুলাই ২০১৮, ২২:০৩

হোটেলের কর্মীদের সঙ্গে রোনালদো পর্তুগাল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ক্রিস্তিয়ানো রোনালদো ছুটি কাটাতে সপরিবারে গিয়েছিলেন গ্রিসে। উঠেছিলেন পেলোপোনেস শহরের কস্তা নাভারিনো রিসোর্টে। হোটেলের ব্যবস্থাপনায় তিনি এতটাই খুশি হয়েছিলেন যে, হোটেল কর্মীদের বকশিশ হিসেবে ২০ হাজার ইউরো রেখে এসেছেন তিনি।

বান্ধবী হোর্হেনা রোদ্রিগেস ও ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়রকে নিয়ে গ্রিক হোটেলটির রয়্যাল মেথোনি ভিলায় উঠেছিলেন রোনালদো। তখনও জুভেন্টাসের সঙ্গে চুক্তি হয়নি ৩৩ বছর বয়সী স্ট্রাইকারের। বিশ্বকাপের ক্লান্তি ঝেড়ে ফেলতে নয়নাভিরাম ওই রিসোর্টে ওঠেন তিনি। ১০ দিন ছিলেন সেখানে। এই সময়ে পাপারাজ্জিরা ঘেষতেও পারেননি তাদের কাছে।

পরিবার নিয়ে কোনও ঝুট ঝামেলা ছাড়াই একান্তে রোনালদোর এই ছুটি কাটানোর পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হোটেল কর্মীরা। তারা যে সফল সেটা আর না বললেও চলে। হোটেল থেকে চেক আউট করার আগে ২০ হাজার ইউরো (১৯ লাখ ৬৮ হাজার ৯৬১ টাকা) দিয়ে এসেছেন তার সেবায় নিয়োজিত ১০ জন কর্মীকে।

গ্রিসে পরিবারের সঙ্গে রোনালদো গ্রিসের খেলা বিষয়ক অনলাইন ম্যাগাজিন স্পোরটাইম জানায়, ‘রোনালদো ও তার পরিবারকে দেখভালের জন্য এবং পাপারাজ্জিদের কাছ থেকে দূরে রাখা ১০ জন হোটেল কর্মীর প্রত্যেকে ২ হাজার ইউরো করে বকশিশ পেয়েছেন।’

রোনালদোর সেবা করতে পেরে খুশি হোটেল কর্মীরাও। কস্তা নাভারিনো ইনস্টাগ্রামে পর্তুগিজ অধিনায়কের সঙ্গে তার কর্মীদের তোলা ছবি পোস্ট করে লিখেছে, ‘ক্রিস্তিয়ানো রোনালদো ও তার পরিবারের সেবা করাটা ছিল সম্মানের এবং দারুণ একটা অভিজ্ঞতা। আমাদের গল্পের অংশ হওয়ায় রোনালদোকে অনেক ধন্যবাদ।’

এই ছুটি কাটানোর মধ্যেই জুভেন্টাস প্রেসিডেন্ট আন্দ্রে আগনেলির সঙ্গে সিরি এ’তে খেলার কথাবার্তা চূড়ান্ত করেন রোনালদো। ১০ কোটি ইউরোতে রিয়াল মাদ্রিদ থেকে তাকে কিনেছে তুরিনের ক্লাব। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের