এমবাপের জন্য ‘বিশেষ ভালোবাসা’ নেইমারের

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০১৮, ২১:০০আপডেট : ২২ জুলাই ২০১৮, ২১:০১

এমবাপের জন্য ‘বিশেষ ভালোবাসা’ নেইমারের নেইমার ও কাইলিয়ান এমবাপে একে অপরকে মেনে নিতে পারছেন না- মিডিয়ায় চলা এই গুঞ্জনের অবসান ঘটালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর হতাশ হয়েছিলেন নেইমার। কিন্তু তার ক্লাব সতীর্থ এমবাপে শিরোপা জেতায় খুশি তিনি। ফ্রান্সের স্ট্রাইকারকে অভিনন্দন জানিয়েছেন নেইমার, ‘আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম।’

বিশ্বকাপ সেমিফাইনালে এমবাপের মুখোমুখি হওয়ার খুব ইচ্ছা ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। কিন্তু বেলজিয়ামের কাছে হারায় সেটা হয়নি। এনিয়ে নেইমার বলেছেন, ‘বিশ্বকাপের মধ্যেই আমরা কথা বলেছি, সবসময়। সেমিফাইনালে আমরা মুখোমুখি হতে চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি।’

এমবাপের জন্য বিশেষ ভালোবাসা আছে নেইমারের। তাই নিজে শিরোপার স্বাদ না পেলেও ১৯ বছর বয়সী স্ট্রাইকারের সাফল্যে খুশি তিনি, ‘তার সাফল্যে আমি খুশি হয়েছি। সে এমন একজন ছেলে যার জন্য আমার বিশেষ ভালোবাসা আছে। যদিও আমি তরুণ, তারপরও তাকে আরও ভালো খেলোয়াড় হয়ে উঠতে আমার অভিজ্ঞতা বিনিময়ের চেষ্টা করি।’

বিশ্বকাপের পর তাকে নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন নেইমার। সাও পাউলোতে ফাইভ-এ-সাইড টুর্নামেন্টে খেলতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি সবকিছুর জন্য সমালোচিত হই, কিছু বললেও এবং না বললেও। আমি এতে অভ্যস্ত। অনেকবার এর মুখোমুখি হয়েছি। আমি বেশ কিছুদিন পর এনিয়ে কথা বললাম, কারণ আমি দুঃখে ছিলাম। মন ভালো হতে সময় নিয়েছি। এটা ছিল খুব কঠিন সময়।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম