ওজিলের সমালোচনায় বায়ার্ন প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০১৮, ২০:৫৭আপডেট : ২৩ জুলাই ২০১৮, ২০:৫৭

মেসুত ওজিল বর্ণবাদের অভিযোগ এনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার পর মেসুত ওজিলের তীব্র সমালোচনা করেছেন বায়ার্ন মিউনিখ প্রেসিডেন্ট উলি হোনেস।

মাত্র ২৯ বছর বয়সে জাতীয় দলের বুট জোড়া তুলে রাখলেন জার্মানির এই প্লেমেকার। গত মে মাসে লন্ডনে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগানের সঙ্গে ছবি তোলায় জার্মান ফুটবল ফেডারেশনের প্রতিক্রিয়ার সমালোচনাও করেছেন তুর্কি বংশোদ্ভুত ওজিল। এনিয়ে বিশ্বকাপের আগে ও পরে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে।

বিশ্বকাপ জয়ী ওজিলের অবসরের পর হোনেস মিউনিখ বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন, ‘আমি খুশি যে এই ঝামেলা শেষ হয়েছে। গত কয়েকটি বছর ধরে সে দলের জন্য কিছুই করেনি। ২০১৪ সালের বিশ্বকাপে ভালো ছিল। আর এখন সে নিজেকে ও তার বাজে পারফরম্যান্স এই ছবির পেছনে লুকিয়ে রাখছে।’

২০০৯ সালে অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপস জিতে জার্মানির সোনালি প্রজন্মের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হন ওজিল। ওই বছরই অভিষেক হয় তার সিনিয়র দলে। মানুয়েল নয়ার, জেরোমে বোয়েটাং, ম্যাটস হামেলস, স্যামি খেদিরার সঙ্গে ব্রাজিলে বিশ্বকাপ শিরোপা জয়ে দারুণ অবদান রাখেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম