ব্যালন ডি’অরে নিজেকে দেখছেন এমবাপে

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০১৮, ১৬:১৫আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৬:১৭

কাইলিয়ান এমবাপে ব্যালন ডি’অরের দৌড়ে নিজেকে এগিয়ে রাখছেন কাইলিয়ান এমবাপে। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার এই সম্মানজনক অ্যাওয়ার্ডের দাবিদার হিসেবে আরও দেখছেন ক্রিস্তিয়ানো রোনালদো, রাফায়েল ভারান ও লুকা মদরিচকে। তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসিকে এই তালিকায় রাখেননি এমবাপে।

সম্ভাব্য বিজয়ী কে এই প্রশ্নে ১৯ বছর বয়সী স্ট্রাইকার ফ্রান্স ফুটবলকে বলেছেন, ‘ফেভারিট হিসেবে আমি বলবো ক্রিস্তিয়ানো রোনালদো, লুকা মদরিচ, রাফায়েল ভারান ও আমার নাম।’

ফ্রান্স বিশ্বকাপ জিততে পারে এই বিশ্বাস বেশ আগে থেকেই মনের মধ্যে ছিল এমবাপের। তিনি বলেছেন, ‘আমরা যে জিততে পারি সেটা আমার মনে হয়েছিল। শুরু থেকে আমার বিশ্বাস ছিল শেষ পর্যন্ত আমরা যেতে পারবো। টুর্নামেন্টের আগে আমি এমন কথা বলায় আমাকে উদ্ধত বলা হচ্ছিল, কিন্তু আমি শুধু আত্মবিশ্বাসী ছিলাম। কাপের জন্য এসেছিলাম আমি এবং সেটা পেয়ে গেছি। জয়ের জন্য আমি নিজেকে তৈরি করেছিলাম।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান