নেইমারের ঘুরে দাঁড়ানোর আশায় পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০১৮, ১১:০৯আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১১:২৯

নেইমারের ঘুরে দাঁড়ানোর আশায় পিএসজি কোচ বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে গিয়েছিলেন রাশিয়ায়। যদিও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় ব্রাজিল ও নেইমারকে। ফুটবল মহাযজ্ঞের হতাশা কাটিয়ে ব্রাজিলিয়ান তারকা ঠিক ঘুরে দাঁড়াবেন বলে বিশ্বাস প্যারিস সেন্ত জার্মেই কোচ থোমাস টুখেল। কারণ তার চোখে নেইমার ‘চ্যাম্পিয়ন’।

সামনের মৌসুম দিয়েই পিএসজির অধ্যায় শুরু করছেন জার্মান কোচ। উনাই এমেরি চাকরি ছেড়ে দেওয়ার পর ফরাসি ক্লাবের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন টুখেল। মাঠের পারফরম্যান্সের আগে তারকাসমৃদ্ধ স্কোয়াড সামলাতে হবে তাকে। যেখানে সবার আগে আসবে নেইমারের নাম। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড চরম হতাশার এক বিশ্বকাপ কাটিয়েছেন রাশিয়ায়। ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার যন্ত্রণা তো আছেই, সেই সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন তিনি প্রতিনিয়ত।

সবকিছু মিলিয়ে নতুন মৌসুমে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে নেইমারের সামনে। বিশ্বকাপ শেষে এখনও ব্রাজিলেই থাকা এই ফরোয়ার্ডকে নিয়ে অবশ্য মোটেও চিন্তিত নন টুখেল। তার বিশ্বাস, ঠিক ঘুরে দাঁড়াবেন ২৬ বছর বয়সী তারকা, ‘সে (নেইমার) বড় খেলোয়াড়। খুব ভালো করেই জানে কীভাবে জয় সামলাতে হয়, আবার এটাও জানে কীভাবে হারকে মোকাবিলা করতে হয়...ও হলো চ্যাম্পিয়ন এবং আমরা ওর ঘুরে দাঁড়াতে সব ধরনের সাহায্য করব।’

নেইমারের সঙ্গে দলে রয়েছেন কাইলিয়ান এমবাপে, এদিনসন কাভানি, আনহেল দি মারিয়া, থিয়গো সিলভা, দানি আলভেসের মতো বড় বড় খেলোয়াড়। এত তারকা খেলোয়াড়কে সামলানোটাও যে কোনও কোচের জন্য চ্যালেঞ্জের। যদিও টুখেল নির্ভার, তার যুক্তি, ‘আমার অভিজ্ঞতা থেকে বলছি, বড় খেলোয়াড়রা সবচেয়ে সহজ স্বভাবের হয়, কারণ তারা প্রতিদ্বন্দ্বিতা করে জিততে চায়।’ এএফপি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান