নেইমার এখন ‘নতুন মানুষ’

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০১৮, ১০:৫৯আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১১:০০

নেইমার ইনজুরির সঙ্গে তিন মাস লড়ে বিশ্বকাপে খেলেছেন নেইমার। ভালো পারফরম্যান্স করলেও মাঠে ‘নাটক’ করায় হয়েছেন সমালোচিত। তবে একে ইতিবাচক হিসেবে নিয়ে এখন ‘নতুন মানুষ’ ব্রাজিলের ফরোয়ার্ড।

বিশ্বকাপে অতিরঞ্জিত ফাউলের কথা স্বীকার করলেও নেইমার জানালেন তার কষ্টের কথা। স্পন্সর জিলেটের একটি বিজ্ঞাপন অনুষ্ঠানে গিয়ে ২৬ বছর বয়সী ফরোয়ার্ড বললেন, তিনি ঘুরে দাঁড়াতে প্রস্তুত।

এই বিশ্বকাপে দুই গোল করা নেইমার বলেছেন, ‘বুট শিনে আঘাত করে। মেরুদণ্ডে লাথি লাগে। পায়ের পাতায় চাপা দেয়। আপনারা হয়তো ভাবেন আমি বাড়াবাড়ি প্রতিক্রিয়া করি। মাঝেমধ্যে আমি করি। কিন্তু সত্যি কথা হচ্ছে আমি মাঠে ভুগি। আমি কিসের মধ্যে দিয়ে যাই সেটা ধারণাও আপনাদের নেই।’

প্রায় সময় মিডিয়াকে এড়িয়ে চলেন নেইমার। এর কারণ জানালেন পিএসজি তারকা, ‘মিডিয়ার সঙ্গে কথা না বলে যখন চলে যাই, কারণ এটা নয় যে আমি শুধু জিততে পছন্দ করি। এর কারণ আমি এখনও আপনাদের হতাশ করতে শিখিনি। যখন আমি অভদ্রের মতো আচরণ করি, তার কারণ এটা নয় যে আমি বখে যাওয়া একজন। এর কারণ আমি এখনও আমার হতাশা কীভাবে কাটিয়ে উঠতে হয় জানা নেই।’

নেইমার আরও বলেছেন, ‘আপনারা হয়তো ভাবেন আমি অনেক বেশি পড়ে যাই। কিন্তু বাস্তবতা হচ্ছে আমি পড়ে যাই না। আমাকে ফেলে দেওয়া হয়।’ সমালোচনাকে মেনে নিয়ে এখন নতুনভাবে নিজেকে চেনাতে চান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার, ‘আপনাদের সমালোচনা মেনে নিতে আমি সময় নিয়েছিলাম। আয়নায় নিজেকে দেখার জন্য সময় নিয়েছিলাম এবং এখন আমি একজন নতুন মানুষ। আমি এখন খোলা মন নিয়ে এখানে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি