‘যোদ্ধা’ ভিদালকে নিয়ে আশাবাদী বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৮, ১৪:৩৪আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৪:৩৪

আর্তুরো ভিদাল আন্দ্রেস ইনিয়েস্তার পর পাউলিনিয়ো চলে যাওয়ায় বার্সেলোনার মাঝমাঠের শূন্যতা পূরণে ভিন্ন মাত্রা যোগ করবেন আর্তুরো ভিদাল, এমন প্রত্যাশা কোচ এর্নেস্তো ভালভারদের।

ভিদালের সঙ্গে তিন বছরের চুক্তি করতে বায়ার্ন মিউনিখের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। কয়েক দিনের মধ্যে মেডিক্যাল টেস্ট শেষে সেই আনুষ্ঠানিকতা শেষ হবে। তার আগে চিলির মিডফিল্ডারকে নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন ভালভারদে।

এসি মিলানের বিপক্ষে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন কাপের আগে ভিদালকে নিয়ে বার্সা কোচ তার প্রত্যাশার কথা জানালেন, ‘সে এমন একজন খেলোয়াড় যে মাঝমাঠকে শক্তিশালী করবে আশা করি আমরা। তিনটি বুন্দেসলিগা শিরোপা জয়ীকে নিয়ে ভালভারদে আরও বলেছেন, ‘তার অনেক অভিজ্ঞতা। সে তার সব দলের হয়ে অনেক ম্যাচ খেলেছে। বড় ম্যাচে খেলতে অভ্যস্ত সে। মাঠে তার উপস্থিতিও অনেক। আমি মনে করি, এটা আমাদের জন্য খুব ভালো হবে।’

মাত্র এক মৌসুম খেলে গুয়াংঝু এভারগ্রান্দেতে ফিরে গেছেন পাউলিনিয়ো। তার জায়গা ভিদাল ভালোভাবে দখল করতে পারবেন মনে করেন গতবারের লা লিগা জয়ী কোচ, ‘পাউলিনিয়োর মতো সেও অন্যদের চেয়ে আলাদা একজন। সে একজন যোদ্ধা। ভিন্ন ধাঁচের অনেক খেলোয়াড়দের জায়গা আছে আমাদের দলে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম