চ্যাম্পিয়নস লিগ সেরা ফরোয়ার্ডের লড়াইয়ে রোনালদো-মেসির সঙ্গে সালাহ

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০১৮, ১০:৩৫আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১০:৩৯

রোনালদো, সালাহ, মেসি চ্যাম্পিয়নস লিগের সেরা ফরোয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে জায়গা পেয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ।

লিভারপুলকে ফাইনালে তুলতে ১০ গোল করেন সালাহ। কিয়েভে শিরোপার লড়াইয়ে মাত্র ৩১ মিনিটে কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়তে হয় মিশরীয় ফরোয়ার্ডকে। তার দলও হেরে যায় ৩-১ গোলে।

গত বছরের অ্যাওয়ার্ড জয়ী রোনালদো এবারও এগিয়ে। তার হাত ধরে টানা তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে রিয়াল। ১৫ গোল করে শীর্ষ গোলদাতা হয়ে টুর্নামেন্ট শেষ করেন পর্তুগাল ফরোয়ার্ড। মাদ্রিদের ক্লাবকে অভাবনীয় এই সাফল্য এনে দিয়ে এই মৌসুমে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো।

এই সংক্ষিপ্ত তালিকায় অন্যজন হলেন মেসি। মাত্র ৬ গোল করেও তিনজনের একজন তিনি। শেষ ষোলোতে চেলসির বিপক্ষে দুই লেগেই গোল করা আর্জেন্টাইন ফরোয়ার্ডের সময়টা ভালো কাটেনি শীর্ষ ইউরোপিয়ান মঞ্চে। কোয়ার্টার ফাইনালে রোমার কাছে বিদায় নেয় তার দল বার্সেলোনা।

সেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় আছেন কয়েক দিন আগে সালাহর সতীর্থ হওয়া আলিসন বেকার। সাড়ে ৭ কোটি ইউরোতে লিভারপুলে চুক্তি করা এ ব্রাজিলিয়ান রোমাকে সেমিফাইনালে তুলতে দারুণ অবদান রাখেন। শেষ চারে তার দল হেরে যায় লিভারপুলের কাছে। এই তালিকায় তার সঙ্গী রিয়ালের কেইলর নাভাস ও জুভেন্টাসে শেষ মৌসুম কাটানো জিয়ানলুইজি বুফন।

রিয়ালের দুই তারকা টনি ক্রুস ও লুকা মদরিচ জায়গা পেয়েছেন মিডফিল্ডারের সংক্ষিপ্ত তালিকায়। তাদের সঙ্গে আছেন ম্যানসিটির কেভিন ডি ব্রুইন। এবারের সেরা ডিফেন্ডার রিয়ালের হতে যাচ্ছে নিশ্চিত। কারণ চ্যাম্পিয়ন দলের মার্সেলো, সের্হিয়ো রামোস ও রাফায়েল ভারানে সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছেন।

গত মৌসুমের গ্রুপ পর্বে খেলা ৩২ দলের কোচ ও ইউরোপের ৫৫ সাংবাদিকের প্যানেলের ভোটে ঘোষণা করা হবে বিভিন্ন পজিশনে পুরস্কার জয়ীর নাম। আগামী ৩০ আগস্ট নতুন মৌসুমের গ্রুপ পর্বের ড্রর দিন জানা যাবে কারা হচ্ছেন সেরা!

বিভিন্ন পজিশনের সংক্ষিপ্ত তালিকা

গোলরক্ষক: আলিসন, জিয়ানলুইজি বুফন, কেইলর নাভাস; ডিফেন্ডার: রাফায়েল ভারান, মার্সেলো, সের্হিয়ো রামোস; মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইন, লুকা মদরিচ ও টনি ক্রুস; ফরোয়ার্ড: ক্রিস্তিয়ানো রোনালদো, মোহাম্মদ সালাহ, লিওনেল মেসি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান