নেপালের প্রশংসা পেলো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ০০:৪৮আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ০১:০৪

গোল করেছেন মারিয়া, তহুরা ও সাজেদা মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেই সোমবার ‘বি’গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেপাল। লড়াইটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার, যেখানে ৩-০ গোলে জিতেছে বাংলাদেশ। নেপালের কঠিন প্রতিরোধ ভেঙে এই জয় আদায় করেছে তারা, সঙ্গে পেয়েছে নেপালের প্রশংসাও।

প্রথমার্ধে বাংলাদেশের অনেক সুযোগ নষ্ট হয়। নেপালের রক্ষণভাগ এজন্য কৃতিত্বের দাবিদার। অবশ্য বিরতির ঠিক আগে এগিয়ে যায় বাংলাদেশ। তারপর শেষ অর্ধে তো তাদের অন্য এক চেহারা দেখেছে নেপালিরা। দলটির কোচ গঙ্গা গুরুং বললেন সেই কথা। এই জয় বাংলাদেশের প্রাপ্য বললেন তিনি, ‘দক্ষতা ও কৌশলের দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে, শক্তিশালী দল বলতে হবে। আসল কথা বলতে গেলে আমরা দ্বিতীয়ার্ধে হেরে গেছি। বাংলাদেশের খেলোয়াড়রা যে প্রাণোচ্ছ্বাস আর আত্মবিশ্বাস নিয়ে খেলেছে, তাতে করে জয়টা তাদের প্রাপ্য।’

টানা দুটি জয় নিয়ে সেমিফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ। দলের পারফরম্যান্সে তাই স্বাভাবিকভাবে খুশি কোচ গোলাম রব্বানী ছোটন, ‘প্রথমার্ধে দুই দলই ভালো খেলেছে। শেষের দিকে প্রথম গোলের পর বাংলাদেশ আরও আধিপত্য বিস্তার করতে থাকে। বিরতির পর প্রতিপক্ষের ওপর আরও চড়াও হয়ে খেলেছে মেয়েরা। বল নিজেদের দখলে রেখে গোল আদায় করে নিয়েছে। আর নেপাল তো শেষে এসে দম ধরে রাখতে পারেনি। আমার দল যেভাবে খেলে ম্যাচ জিতেছে, তাতে আমি খুশি।’

দুই ম্যাচে তিন গোল করা বাংলাদেশের ফরোয়ার্ড তহুরা খাতুন সুযোগ নষ্ট করার আক্ষেপে পুড়ছেন। তবে আবারও গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত তিনি, ‘আমরা প্রথমার্ধে অনেক সুযোগ নষ্ট করেছি। নয়তো আগে গোল পেলে ম্যাচের চিত্র পাল্টে যেতে পারতো। আমার দল জিতেছে, আমি গোল পেয়েছি- এতেই আমি খুশি।’

গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে ‘এ’ গ্রুপের রানার্স আপ ভুটানের বিপক্ষে। স্বাগতিকদের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নরা মাঠে নামবে ১৬ আগস্ট। তার আগে প্রথম সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে নেপালের।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম