গ্রিয়েজমানের ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা দেখছেন সিমিওনে

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০১৮, ২০:০২আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২০:০২

আন্তোয়ান গ্রিয়েজমান অ্যাতলেতিকো মাদ্রিদের জার্সিতে জিতেছেন ইউরোপা লিগের শিরোপা। জাতীয় দলের জার্সিতে তো আন্তোয়ান গ্রিয়েজমান ছাড়িয়ে গেছেন সবকিছুকে! রাশিয়া বিশ্বকাপ জিতেছেন তিনি ফ্রান্সের হয়ে। বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডের ব্যালন ডি’অর জেতার ‘ভালো সম্ভাবনা’ দেখছেন অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে।

গত মে মাসে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে অ্যাতলেতিকোর ইউরোপা লিগ জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন গ্রিয়েজমান। ওই ম্যাচে জোড়া লক্ষ্যভেদ করা ফরাসি তারকা বিশ্বকাপেও কাটিয়েছেন দুর্দান্ত সময়। ফ্রান্সকে দ্বিতীয় শিরোপা এনে দেওয়ার পথে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে পেনাল্টি থেকে করেছিলেন গুরুত্বপূর্ণ গোল। তাই সামনের ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার এই ফরোয়ার্ড।

যদিও ফুটবলের ব্যক্তিগত অর্জনের সবচেয়ে মর্যাদার পুরস্কারটি হয়ে গেছে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর। গত দশ বছরে পাঁচবার করে ভাগ করে নিয়েছেন তারা পুরস্কারটি। তবে এবার তাদের রাজত্বে গ্রিয়েজমান হানা দিতে পারে বলে মনে করছেন সিমিওনে।

অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ বলেছেন, “ব্যালন ডি’অরই সিদ্ধান্ত নেবে কে আসলে এই জায়গাটির জন্য যোগ্য। তবে এটা পরিষ্কার যে, গ্রিয়েজমান ভালো জায়গায় আছে (পুরস্কারটি জেতার জন্য)।’ সঙ্গে যোগ করেছেন, ‘ফুটবল একটা চমৎকার খেলা, যেখানে সবার বেলার একই কথা খাটে না- আপনি অন্য উপায়েও জিততে পারেন। আমরা যেটা আরেকবার দেখেছি ফ্রান্সের বিশ্বকাপ জেতার মাধ্যমে, যেখানে অ্যাতলেতিকোর সঙ্গে সামান্য কিছু জায়গায় মিল ছিল।’

গ্রীষ্মের দলবদলের আগে গ্রিয়েজমানের বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জন ওড়াউড়ি করেছিল খুব। এমনকি কাতালানরা তার জন্য ‘৭ নম্বর’ জার্সি রেখে দিয়েছিল বলেও খবর ছেপেছিল স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। যদিও বার্সেলোনাকে হতাশ করে অ্যাতলেতিকোর সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে নিয়েছেন ফরাসি তারকা। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম