জুভেন্টাসের বয়সভিত্তিক দলে রোনালদোর ছেলে

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০১৮, ১৭:৫৭আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৮:৪৫

জুভেন্টাসের বয়সভিত্তিক দলে রোনালদোর ছেলে গ্রীষ্মের দলবদলে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার তার ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়রও নাম লেখালো তুরিনের ক্লাবে। ইতালিয়ান চ্যাম্পিয়নদের অনূর্ধ্ব-৯ দলে অনুশীলন শুরু করেছে পর্তুগিজ তারকার ছেলে।

১০০ মিলিয়ন ইউরোতে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়েছেন রোনালদো। নতুন ঠিকানা জুভেন্টাসের হয়ে অভিষেকও হয়ে গেছে তার। ইতালিয়ান লিগে যোগ দেওয়ায় পরিবারকে সঙ্গে নিয়ে তুরিনে নতুন বাড়িতে উঠেছেন তিনি। ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়রও এসেছে তার সঙ্গে।

বাবার ক্লাবেই অনুশীলন শুরু করছে সে। জুভেন্টাসের ‘পুলসিনি ২০১০’ দলে যোগ দিয়েছে রোনালদোর ছেলে। ২০১০ সাল কিংবা তার পরে জন্ম নেওয়া খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয়েছে দলটি। যে দলে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার ছেলে ছাড়াও অনুশীলন করেছে জুভ ডিফেন্ডার আন্দ্রেয়া বারজাগলির ছেলে।

ইতালিয়ান সংবাদমাধ্যম ‘লা স্তাম্পা’র খবর, শিগগিরই ‘পুলসিনি ২০০৯’ দলে যোগ দিতে যাচ্ছে সে। জুভেন্টাসের বয়সভিত্তিক দলে অনুশীলন করার আগে রিয়াল মাদ্রিদের যুব দলে খেলেছে ৮ বছরের ক্রিস্তিয়ানো জুনিয়র।

এবারের গ্রীষ্মের আগে জুভেন্টাসের মূল দল অনুশীলন করতো ভিনোভোতে, যেখানে এখন ক্লাবের বয়সভিত্তিক দলের কার্যক্রম চলছে। আর মূল দলের অনুশীলন ক্যাম্প হয়েছে কোন্তিনাসায়, আলিয়াঞ্জ স্টেডিয়াম থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। ইএসপিএনএফসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম