পিএসজিতেই থাকছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০১৮, ১৯:৩২আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৯:৩২

জেরার্দ পিকের সঙ্গে নেইমার নেইমারের দলবদলের নাটক যেন শেষ হওয়ার নয়। রিয়াল মাদ্রিদ নাকি এখনও বুক বেঁধে আছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘরে তোলার আশায়। যদিও তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন নেইমার নিজেই। আবারও স্পষ্ট জানিয়ে দিলেন, প্যারিস সেন্ত জার্মেইয়ে থাকছেন তিনি।

নেইমারের প্রতি রিয়ালের আগ্রহের বিষয় গোপন নয় ফুটবল বিশ্বের কাছে। সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ অনেকবারই সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডকে ঘরে তোলার কথা জানিয়েছেন। যদিও চাওয়াটা কোনোমতেই পূরণ হচ্ছে না তাদের। নেইমার বার্সেলোনা ছেড়ে গেলেও সান্তিয়াগো বার্নাব্যু বাদ দিয়ে বেছে নেন পিএসজি। ফরাসি ক্লাবে নাম লেখানোর পর গত মৌসুম থেকে আবার শুরু তার রিয়ালে যাওয়ার গুঞ্জন।

চলতি গ্রীষ্মের দলবদলেও তাকে নিয়ে অনেক আলোচনা। তার জন্য নাকি ৩০০ মিলিয়ন ইউরো নিয়ে বসে আছে ‘লস ব্লাঙ্কোস’! ক্রিস্তিয়ানো রোনালদো দল ছেড়ে যাওয়ায় ব্রাজিলিয়ান তারকাকে পেতে উঠেপড়ে লেগেছে। যদিও তাদের আশার বেলুন ফুটো করে দিলেন নেইমার। নতুন মৌসুম শুরুর আগে নিশ্চিত করেছিলেন প্যারিসে থাকার কথা, বার্সেলোনা সফরে আরেকবার জানিয়ে দিলেন পার্ক দে প্রিন্সেসে থাকছেন তিনি।

ভবিষ্যৎ নিয়ে করা প্রশ্নে নেইমার বলেছেন, ‘পিএসজির সঙ্গে আমার চুক্তি আছে। আর আমি প্যারিসেই থাকছি।’ বার্সেলোনার সাবেক সতীর্থদের সঙ্গে সাক্ষাতের খবরও দিয়েছেন তিনি, ‘হ্যাঁ, আমি বার্সেলোনার অনুশীলনে গিয়েছিলাম। প্রায় প্রত্যেকের সঙ্গেই আমি কথা বলেছি। ওদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। ওদেরকে আমি ভীষণ মিস করি।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি