গার্দিওলার কাছে নতুন করে ফুটবল শিখেছেন অঁরি

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০১৮, ১৮:১৩আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৮:৩২

বার্সেলোনায় থাকার সময় পেপ গার্দিওলা ও থিয়েরি অঁরি তখন তারকাখ্যাতির চূড়ান্ত পর্যায়ে তিনি, বিপরীতে পেপ গার্দিওলা মাত্রই প্রতিযোগিতামূলক ফুটবলে নাম লেখালেন কোচ হিসেবে। আর্সেনাল কাঁপিয়ে বার্সেলোনায় যোগ দেওয়া থিয়েরি অঁরি ওই সময় নতুন করে ফুটবল শিখেছেন গার্দিওলার কাছে।

ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ‘স্কাই স্পোর্টস’-এর সঙ্গে ফুটবল নিয়ে করা আলোচনায় এই ফরাসি তারকা প্রশংসায় ভাসিয়েছেন গার্দিওলাকে। ২০০৭ সালে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন অঁরি, তার এক বছর পর গার্দিওলা কাতালান ক্লাবটির যুব দল থেকে দায়িত্ব নেন মূল দলের। খেলোয়াড় হিসেবে ওই সময় অঁরি ছড়িয়েছেন সৌরভ, নতুন করে শেখার মতো আসলে কিছুই থাকার কথা নয়। যদিও গার্দিওলার কোচিং তত্ত্বে নতুন করে অনেক কিছু শিখেছেন তিনি।

২০০৮ সালে গার্দিওলা বার্সেলোনার দায়িত্ব নেওয়ার সময় অঁরির বয়স ছিল ৩০ বছর। ওই সময় নতুন করে ফুটবল শিখেছিলেন সাবেক ফরাসি স্ট্রাইকার। ‘স্কাই স্পোর্টস’কে তিনি বলেছেন, ‘৩০ বছর বয়সে গার্দিওলার কাছে আমি ফুটবল শিখেছিলাম। নতুন করে শিখেছিলাম কীভাবে ফুটবল খেলতে হয়।’

গার্দিওলার অধীনে দুই মৌসুম খেলেছেন অঁরি। ওই সময়টাতেই সাফল্যের বৃষ্টিতে ভিজেছেন তিনি। একটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগার সঙ্গে একটি করে জিতেছিলেন কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী