এবার পাকিস্তানের বিপক্ষে গোল চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৮

ভুটানের বিপক্ষে গোলের পর বাংলাদেশ দলের উল্লাস ভুটানের বিপক্ষে ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। চেপে রাখা পাথরই যেন সরে গেল! ভুটানের বিপক্ষে দুই বছর আগের হারের প্রতিশোধ যে সারা হলো। ২-০ গোলের জয়ের পর এখন পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে পারফরম্যান্সের ধারা সচল রাখতে চায় লাল-সবুজের দল।

ভুটান বধের নায়ক ডিফেন্ডার তপু বর্মণ ও ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। তাদের গোলে দুই বছর আগের হারের প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। গোলের ধারা পাকিস্তান ম্যাচেও ধরে রাখতে চাইছেন তারা। শুধু এই দুজন নন, সুযোগের সদ্ব্যবহার করে লাল-সবুজ দলকে এগিয়ে নেওয়ার পণ সবার মধ্যে।

বৃহস্পতিবার ‘এ’ গ্রুপে পাকিস্তানের বিপক্ষে জিতলেই বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা জোরদার হবে। এই সুযোগ কেউ হারাতে চান না। ভুটানের বিপক্ষে পেনাল্টি থেকে প্রথম গোল করা ডিফেন্ডার তপু বর্মণ বললেন, ‘পেনাল্টি নেওয়ার আগে কোনও টেনশন কাজ করেনি। আত্মবিশ্বাস ছিল গোল করতে পারব। আসলে শুরু থেকে সবাই এক হয়ে খেলার কারণে জয় এসেছে। জানতাম ভুটানকে হারাতে পারলে সেমিফাইনালে ওঠা সহজ হবে কিছুটা।’

জাতীয় বয়সভিত্তিক দলে দারুণ পারফরম্যান্স মাহবুবুর রহমান সুফিলের। ধারাবাহিকভাবে বয়সভিত্তিক আসরে ভালো করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। ভুটান ম্যাচে দুর্দান্ত ভলি শটে গোল করে সবাইকে অবাক করে দেওয়া সেই সুফিল এখন আরও আত্মবিশ্বাসী, ‘কঠিন বলতে কিছু নেই, নিজের কাছেই সব। নিজের কাজ ঠিকঠাক মতো করতে পারলে সবকিছু সহজ হয়ে যায়। যদি ভালো খেলতে পারি তাহলে ইতিবাচক কিছু হবে, এটা মেনেই খেলে যাচ্ছি। এই গোলের ধারা পাকিস্তানের বিপক্ষেও ধরে রাখতে চাই। সুযোগ পেলে গোল করে দলকে আবারও জেতাতে চাই।’

মিডফিল্ডার ইমন মাহমুদ পাকিস্তানকে সমীহ করছেন। বিশেষ করে তাদের বিদেশি লিগে খেলা খেলোয়াড়দের দিকে তার আলাদা দৃষ্টি, ‘পাকিস্তান ভালো খেলছে। ওদের দলে একাধিক খেলোয়াড় আছে, যারা দেশের বাইরের লিগে খেলে। এখন তাদের বিপক্ষে আমাদের লড়াই করে এগিয়ে যেতে হবে।’

মাশুক মিয়া জনি তো বলেই দিলেন, ‘কোনও দলকে ভয় পেলে চলবে না। সবাইকে এক হয়ে খেলতে হবে। ভুটানের বিপক্ষে যেমন খেলেছি, তেমনটি পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে, তাহলেই জয় আসবে। আর আমাদের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান