তিনটি ভেন্যুতে বঙ্গবন্ধু গোল্ডকাপের লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৫

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আগামী ১ অক্টোবর শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের পঞ্চম আসর। প্রতিযোগিতার গ্রুপ পর্ব সিলেটে, কক্সবাজারে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল হবে ঢাকায়।

৬ দলের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল ফিলিপাইন ও লাওস। ‘এ’ গ্রুপে খেলবে ফিলিস্তিন, তাজিকিস্তান ও গতবারের চ্যাম্পিয়ন নেপাল।

রবিবার বাফুফে ভবনে বঙ্গবন্ধু গোল্ডকাপের থিম সং উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এসময় তিনি বলেছেন, “খেলাধুলার সঙ্গে সঙ্গীতের নিবিড় সম্পর্ক রয়েছে। কণ্ঠশিল্পী শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানটি শুনলেই মনে পড়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কথা। তাই বঙ্গবন্ধু গোল্ডকাপেও থিম সং বানানো হয়েছে, যাতে গানটি শুনলে এই টুর্নামেন্টের কথা মনে পড়ে।’

রাকিব হাসান রাহুলের কথা ও অদিতের সুরে থিম সংটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান