গোল করিয়ে জুভেন্টাসকে জেতালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৪

রোনালদোর বানিয়ে দেওয়া বলে গোল করলেন মাতুইদি আগের দুই ম্যাচে তিন গোল করা ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার রাতে লক্ষ্যভেদ করতে পারেননি, তবে গোল করিয়েছেন। আর গোলখরা কাটালেন পাউলো দিবালা। এতে ২-০ গোলে বোলোগনাকে হারাল জুভেন্টাস।

এনিয়ে সিরি ‘এ’তে টানা ষষ্ঠ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল জুভেন্টাস। শনিবার গত মৌসুমের রানার্সআপ নাপোলির মুখোমুখি হওয়ার আগে লিগে শতভাগ সাফল্য আত্মবিশ্বাসী করে তুলল ওল্ড লেডিদের।

রোনালদোর ছায়ায় ঢাকা পড়া দিবালা এদিন কপাল জোরে গোলখরা কাটান। উঁচু দিয়ে আসা বল তার পেছনে থাকা ব্লেইস মাতুইদি পায়ে পেয়ে লক্ষ্যে শট নেন। বোলোগনা গোলরক্ষক সেটা রুখে দিলেও ফিরতি শটে আর্জেন্টাইন তারকা চমৎকার ভলিতে লক্ষ্যভেদ করেন ১১ মিনিটে।

৫ মিনিট পর মাতুইদি যোগ করেন দ্বিতীয় গোল। রোনালদো আড়াআড়ি শটে গোলমুখের খুব কাছে বল বানিয়ে দেন। তাতে ফরাসি মিডফিল্ডার ব্যবধান দ্বিগুণ করতে সফল হন।

জয় সুনিশ্চিত হলেও জুভেন্টাস গোলের জন্য খেলেছে। রোনালদো অল্পের জন্য গোল করতে ব্যর্থ হন। তার জোরালো শট রুখে দেন বোলোগনা গোলরক্ষক লুকাস স্করুপস্কি।

দিনের আরেক ম্যাচে পার্মাকে ৩-০ গোলে হারিয়ে জুভেন্টাসের সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে ধরে রেখেছে নাপোলি। ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম