‘রোনালদোকে ছাড়াও মানিয়ে নেবে জুভেন্টাস’

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০১৮, ২০:০৪আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ২০:১৮

‘রোনালদোকে ছাড়াও মানিয়ে নেবে জুভেন্টাস’ চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসে অভিষেক মোটেও ভালো হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। ভ্যালেন্সিয়ার বিপক্ষে বিতর্কিত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এক ম্যাচের নিষেধাজ্ঞায় মঙ্গলবার ইয়ং বয়েসের বিপক্ষে খেলা হচ্ছে না তার। দলের মিডফিল্ডার রোদ্রিগো বেন্তানকার জানালেন, রোনালদো গুরুত্বপূর্ণ হলেও তাকে ছাড়াই মাঠে বেশ মানিয়ে নেবে জুভেন্টাস।

নাপোলির বিপক্ষে সিরি এ’র গত ম্যাচে ৩-১ গোলের জয়ে সবগুলোতেই অবদান ছিল রোনালদোর। ইতালিতে এসেও সাবেক শিষ্যের এই পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন নাপোলির কোচ কার্লো আনচেলত্তি। তাকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ।

দুর্দান্ত ফর্মে ফিরলেও ইয়ং বয়েসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচে থাকতে পারছেন না রোনালদো। এমন সময় তাকে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা। বেন্তানকারের মতে মারিও মানজুকিচ ও পাউলো দিবালার আক্রমণভাগ রোনালদোর শূন্যতা পূরণ করতে পারবে।

জুভেন্টাসের এই মিডফিল্ডার বলেছেন, ‘ক্রিস্তিয়ানো রোনালদো থাকবে না। আমরা জানি সে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। কিন্তু এটা দলীয় খেলা। মাঠে থাকবে ১১ জন, যারা তাদের সর্বোচ্চটা দিতে মাঠে নামবে।’

টানা দুটি জয়ে নিশ্চিন্তে থাকতে চান বেন্তানকার, ‘আমরা ইয়ং বয়েসের বিপক্ষে জিততে চাই যাতে চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে এক পা দিয়ে রাখতে পারি। কিন্তু আমরা জানি এটা কঠিন হবে, কারণ যারা আমাদের বিপক্ষে খেলে তাদের সবাই সেরাটা দেয়।’

‘এইচ’ গ্রুপের তৃতীয় ম্যাচে সাবেক ক্লাব ম্যানইউর বিপক্ষে দেখা যাবে রোনালদোকে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের