ফিলিপাইনের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ সেরা হওয়ার লড়াই

তানজীম আহমেদ, সিলেট থেকে
০৫ অক্টোবর ২০১৮, ১০:১৭আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১০:২২

অনুশীলনে নির্ভার থাকলেও ফিলিপাইনকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ (ছবি: বাফুফে) এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ও ফিলিপাইনের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপে দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে।

সিলেট জেলা স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় হবে ম্যাচটি। বিটিভি, মাছরাঙা ও নাগরিক টিভিতে সরাসরি দেখা যাবে এই ম্যাচ।

প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারায় লাওসকে। ওই একটি ম্যাচ খেলেই স্বাগতিকদের সেমিফাইনাল নিশ্চিত হয় লাওস গ্রুপের শেষ ম্যাচে হারলে। ফিলিপাইন ৩-১ গোলে জিতে বাংলাদেশকে নিয়ে সেরা চার নিশ্চিত করে।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে বাংলাদেশকে জিততেই হবে। আর ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ সেরা হবে ফিলিপাইন।

মুখোমুখি লড়াইয়ে দুই দল সমানে সমান। দুইবারের দেখায় একটি করে জয় তাদের। তবে সবশেষ ২০১১ সালে ফিলিপাইনের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।

এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের একাদশে কয়েকটি পরিববর্তন আসতে পারে। রক্ষণ কিংবা মাঝমাঠে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সিলেট বিকেএসপিতে অনুশীলন শেষে কোচ জেমি ডে তেমন ইঙ্গিত দিয়েছেন, ‘ওয়ালী (ফয়সাল) ও জামালের (ভূঁইয়া) একটু চোট আছে, তবে সেটা মারাত্মক নয়। সেরা একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। লাওসের বিপক্ষে যারা খেলেনি, তাদেরও সুযোগ দেওয়া দরকার। আমরা প্রথম ম্যাচ জিতেছি, এরপর দুই দিন ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। ফিলিপাইনের বিপক্ষে জিততে চাই। অবশ্যই ছেলেরা জয়ের জন্য নামবে।’

অনুশীলনে ফিলিপাইনের খেলোয়াড়রা ম্যাচটি কঠিন মানছেন বাংলাদেশের ইংলিশ কোচ। তাই চাপ না নিয়ে এই লড়াইকে উপভোগ করতে বললেন জেমি, ‘ফিলিপাইন ভালো দল। তাদের যে ভালো খেলোয়াড় আছে, সেটা তারা লাওসের বিপক্ষে দেখিয়েছে। তাদের আক্রমণভাগ শক্তিশালী। আমাদের জন্য ম্যাচটা কঠিন হবে। আমি মনে করি, আগামীকালের (শুক্রবার) ম্যাচে আমাদের ভাগ্যকেও খানিকটা দরকার। এটা গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু চাপ নেই। আশা করি ছেলেরা ম্যাচটা উপভোগ করবে।’

ফিলিপাইন দলের মূল কোচ ঢাকায় আসেননি। এশিয়ান কাপের দল নিয়ে ব্যস্ত থাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপে কোচের দায়িত্বে আন্দ্রেস গনজালেস। একদিন আগে এই কোচ ঢাকায় এসেছেন। তার কন্ঠেও বাংলাদেশকে নিয়ে সমীহ প্রকাশ পেল, ‘আশা করি লাওস ম্যাচের চেয়ে বাংলাদেশের বিপক্ষে ছেলেদের পারফরম্যান্স আরও ভালো হবে। এই ম্যাচের আগে একদিন সময় পেয়েছি, হালকা অনুশীলন করেছি। কয়েকজন খেলোয়াড়কে সেমিফাইনালের কথা ভেবে বিশ্রাম দিতে চাই। তবে দল ভালো পারফর্ম করছে এবং অবশ্যই আমরা বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য নামব।’

নিজের দলের প্রতি আস্থা আছে এই কোচের, ‘দলের অনেক খেলোয়াড়ের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে খুব বেশি নয়, একটি-দুটি করে। অধিনায়ক বাহাদোরান সবচেয়ে বেশি অভিজ্ঞ। তাই বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নিরিখে আমাদের দলটা খুব বেশি অভিজ্ঞ নয়। কিন্তু জয় দিয়ে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য আমাদের।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী