পিছিয়ে পড়েও ম্যানইউর নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০১৮, ০০:৫৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ০০:৫৬

ম্যানইউকে নাটকীয় জয় এনে দিলেন সানচেস শুরুর ১০ মিনিটের মধ্যে দুইবার বল আছড়ে পড়ল ম্যানচেস্টার ইউনাইটেডের জালে। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের চতুর্থ হার দেখতে পাচ্ছিল ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকরা। কিন্তু নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে এ লড়াইয়ের উত্তেজনা রাখা ছিল দ্বিতীয়ার্ধের জন্য। দুই গোলে পিছিয়ে পড়া ম্যানইউ শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেয়েছে। চার ম্যাচ পর তারা জয় পেয়েছে ৩-২ গোলে।

পয়েন্ট টেবিলের তলানির দ্বিতীয় দল হয়ে মাঠে নামা নিউক্যাসেল চমকে দিয়েছিল ম্যানইউকে। ৭ মিনিটে কেনেডির দুর্দান্ত গোলে এই মৌসুমে প্রথমবার এগিয়ে যায় অতিথিরা। চেলসি থেকে ধারে খেলতে আসা এই ফরোয়ার্ড মাঝমাঠ থেকে পাওয়া পাস ধরে অ্যাশলে ইয়ংকে বোকা বানিয়ে পরাস্ত করেন স্বাগতিক গোলরক্ষক দাভিদ দে গেয়াকে।

ম্যানইউকে জোড়া ধাক্কা খেতে হয় ১০ মিনিটে। ইয়োশিনোরি মুতো ম্যানইউর এলোমেলো রক্ষণভাগের মধ্যে বল নিয়ন্ত্রণ নিয়ে নিচু শটে ম্যানইউ গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল পাঠান জালে। এই গোল হজমের পর ১৯ মিনিটে ডিফেন্ডার এরিক বেইলিকে তুলে নিয়ে হুয়ান মাতাকে মাঠে নামান হোসে মরিনহো। রক্ষণের দুর্দশা এখানেই শেষ নয়। বেইলি উঠে যাওয়ায় রক্ষণে নেমে যাওয়া মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনেকে তুলে নিয়ে বিরতির পর মারোনে ফেলাইনিকে বদলি নামান কোচ।

বিরতির পর বদলে যায় ম্যাচের অবস্থা, বিশেষ করে ৬৭ মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডকে উঠিয়ে অ্যালেক্সিস সানচেসকে নামিয়ে বদলি কোটা পূরণ করার পর। ৩ মিনিট পর ফ্রি কিক থেকে গোল শোধ দেন মাতা।

তারপর পল পগবা, ক্রিস স্মলিং ও ফেলাইনি সুযোগ নষ্ট করলে হতাশ হতে হয় স্বাগতিকদের। পগবার অ্যাসিস্টে ৭৬ মিনিটে অ্যান্থনি মার্শাল সমতাসূচক গোল করে স্বস্তি ফেরান। তবে ম্যাচে নায়ক হয়ে যান সানচেস। ৯০তম মিনিটে গোল করেন চিলির স্ট্রাইকার। ৩১ মার্চের পর প্রথম গোল করে দলকে এনে দেন তিনি নাটকীয় জয়। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি