ক্রোয়েশিয়া-ইংল্যান্ড ম্যাচ ড্র, জিতেছে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৮, ১০:৪৬আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১০:৫১

ক্রোয়েশিয়া-ইংল্যান্ড ম্যাচের কিছু মুহূর্ত দুটো দুর্দান্ত সুযোগ নষ্ট করলেন মার্কাস রাশফোর্ড। ইংল্যান্ডকেও ভুগতে হলো খুব। স্বাগতিক ক্রোয়েশিয়ার মাঠে ভালো খেলেও গোলশূন্য ড্র করে ফিরতে হয়েছে তাদের। অন্যদিকে জয় নিয়ে মাঠ ছেড়েছে বেলজিয়াম। উয়েফা নেশনস কাপে ঘরের মাঠে রোমেলু লুকাকুর জোড়া লক্ষ্যভেদে সুইজারল্যান্ডকে হারিয়েছে তারা ২-১ গোলে।

রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি হয়েছিল উয়েফা নেশনস লিগে। ২০১৮ বিশ্বকাপের শেষ চারে মুখোমুখি দাঁড়ানো ক্রোয়েশিয়া-ইংল্যান্ড মাঠে নেমেছিল। ক্রোয়েশিয়ার ফাঁকা গ্যালারির সামনে হওয়া ম্যাচটিতে জেতেনি কোনও দলই। গোলশূন্য ড্রতে শেষ হয়েছে তাদের লড়াই।

তাতে গ্রুপ-৪-এ জয়হীনভাবেই থাকতে হলো ক্রোয়েশিয়া ও ইংল্যান্ডকে। দুই দলই তাদের আগের ম্যাচ হেরেছিল স্পেনের বিপক্ষে। ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে স্পেন, আর ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।

লুকাকু জাদুতে অবশ্য জয় নিয়ে মাঠ ছেড়েছে বেলজিয়াম। দ্বিতীয়ার্ধের উত্তেজনায় সুইজারল্যান্ডকে হারিয়েছে তারা ২-১ গোলে। গোলহীন প্রথমার্ধ শেষে ৫৮ মিনিটে বেলজিয়ামকে লিড এনে দেন লুকাকু। কিন্তু ৭৬ মিনিটে মারিও গাভরানোভিচের লক্ষ্যভেদে সুইসরা খেলায় ফেরায় সমতা। তাতে ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল ম্যাচ। তবে ৮৪ মিনিটে লুকাকু আবারও জাল খুঁজে পেলে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান