তাইপের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশন মারিয়াদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৮, ১০:৫৬আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১০:৫৬

জিমনেশিয়ামে চলছে প্রস্তুতি মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে ৭-০ গোলে। ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে শুক্রবার ‘ডি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে চাইনিজ তাইপের। তাজিকিস্তানের দুশানবের রিপাবলিকান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলবেন মৌসুমী-মারিয়ারা।

দক্ষিণ কোরিয়া এই আসরে অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে হার অনেকটাই অনুমিত ছিল। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন সেটা মেনে নিয়েই বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া বিশ্ব ফুটবলে অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে আমরা সাধ্যমতো লড়াই করার চেষ্টা করেছি। যদিও ম্যাচ হারতে হয়েছে। তারপরেও গোলকিপার রুপনা চাকমাসহ অন্যরা ভালো খেলেছে।’

বাংলাদেশের বিপক্ষেও চাইনিজ তাইপে একদিক দিয়ে এগিয়ে আছে। প্রথম ম্যাচে তারা ৭-০ গোলে স্বাগতিক তাজিকিস্তানকে হারিয়েছে। তাতে আত্মবিশ্বাসে পিছিয়ে থাকছে না বাংলাদেশ। এই ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছে তারা। কারণ সেরা গ্রুপ রানার্সআপ হতে হলে যে ম্যাচ জিততেই হবে।

তাই কোচ বলেছেন, ‘এই ম্যাচটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। মেয়েরা সেভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। মেয়েরা যদি শতভাগ দিয়ে খেলতে পারে তাহলে আমরা জয় পাবই।’

বাংলাদেশ অনুপ্রেরণা পাচ্ছে ২০১৬ সালের এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইপর্ব থেকে। ঢাকার সেই ম্যাচে বাংলাদেশ ৪-২ গোলে জিতেছিল।

দলের সহ-অধিনায়ক মারিয়া মান্ডা আশাবাদী, ‘আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি। সেরাটা দিয়েই ম্যাচ জিততে চাই। আশা করছি ভালো ম্যাচ হবে। সবাই এই ম্যাচ জেতার জন্য মুখিয়ে আছে।’

চাইনিজ তাইপের কোচ রবিনের সমীহ পাচ্ছে বাংলাদেশ, ‘মেয়েদের ফুটবলে বাংলাদেশ ভালো করছে। দুই দলের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। ৫০-৫০ ম্যাচ হতে পারে। তবে আমরা ম্যাচ জেতার জন্যই মাঠে নামব।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী