ঢাকায় প্রথম ম্যাচেই উজ্জ্বল বিশ্বকাপে খেলা কোলিন্দ্রেস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৮, ২১:৫৫আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২২:০৭

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে দানিয়েল কোলিন্দ্রেস ঘরোয়া ফুটবলে এবার অন্যতম চমক রাশিয়া বিশ্বকাপে খেলা দানিয়েল কোলিন্দ্রেস। কোস্টারিকার এই ফরোয়ার্ড ঢাকায় প্রথম ম্যাচ খেললেন সোমবার, ফেডারেশন কাপে। আর শুরুতেই বাজিমাত। মোহামেডানের বিপক্ষে নবাগত বসুন্ধরা কিংসের বড় জয়ে একটি গোল করেছেন কোলিন্দ্রেস, আর তিনটি করিয়েছেন সতীর্থদের দিয়ে।

এমন পারফরম্যান্সে তিনি উচ্ছ্বসিত, ‘ঢাকায় খেলতে নেমেই গোল করতে পেরে আমি খুব খুশি। প্রথম ম্যাচ বলে শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম। তবে কিছুক্ষণের মধ্যে মানিয়ে নিয়ে নিজে গোল করেছি, অ্যাসিস্টও করেছি।’

দলের প্রশংসা করে কোলিন্দ্রেস বলেছেন, ‘বসুন্ধরা কিংস ভালো দল, তারা বড় লক্ষ্য নিয়ে খেলতে নেমেছে। আমাদের দলে সবুজ, জনি ও সুফিলের মতো ভালো খেলোয়াড় আছে।’

৫-২ গোলে জয় পাওয়া বসুন্ধরার চতুর্থ গোলটি নিজেই করতে পারতেন। কিন্তু নিজে না করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিয়াসকে দিয়ে করিয়েছেন কোলিন্দ্রেস। এর কারণ হিসেবে তিনি বলেছেন, ‘ভিনিয়াস কিছুটা নার্ভাস ছিল, গোল মিস করছিল। আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেই তাকে দিয়ে গোল করিয়েছি।’

কোলিন্দ্রেসের প্রশংসা করে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেছেন, ‘দানিয়েল একটু অন্য ধরনের খেলোয়াড়, তার মুভগুলো ব্যতিক্রমী।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান