বাংলাদেশের সঙ্গে ভুটান-শ্রীলঙ্কাও খেলতে রাজি নয়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৮, ১৯:৫৫আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৯:৫৮

কোচ জেমি ডে’র (মাঝে) অধীনে এ বছর আর কোনও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সামনে এখন অফুরন্ত সময়। ১২ থেকে ২০ নভেম্বর ফিফা প্রীতি ম্যাচের জন্য নির্ধারিত হলেও এই সময় কোনও ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশের। এমনকি শ্রীলঙ্কা বা ভুটানও খেলতে চাচ্ছে না বাংলাদেশের সঙ্গে!

সেপ্টেম্বর-অক্টোবরে ঘরের মাঠের দুই টুর্নামেন্ট সাফ ফুটবল আর বঙ্গবন্ধু গোল্ডকাপ ভালো কাটেনি লাল-সবুজ দলের। সাফ ফুটবলে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। ৬ দলের টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমিফাইনালের বেশি যেতে পারেনি। এমন দুঃসময়ে স্বস্তি দিতে পারতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। কিন্তু এ বছর আর মাঠে নামার সুযোগ পাচ্ছেন না জেমি ডে’র শিষ্যরা। কারণ ফিফা প্রীতি ম্যাচের পরবর্তী ‘স্লট’ আগামী বছরের মার্চে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, “আমরা অনেক চেষ্টা করেও কোনও দলকে রাজি করাতে পারিনি। ভুটান আর শ্রীলঙ্কাও আমাদের ‘না’ করে দিয়েছে। তাই এ বছর আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না। আমরা স্বল্প মেয়াদে হলেও জাতীয় দলের জন্য ক্যাম্প আয়োজনের চেষ্টা করছি।”

নভেম্বরে খেলার সুযোগ না পেয়ে জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে ভীষণ হতাশ। তার কথা, ‘প্রীতি ম্যাচে খেলার সুযোগ না পাওয়া হতাশাজনক। এখন পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এছাড়া কিছু করার নেই।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী