সোলারিকে শেষ পর্যন্ত চান রিয়াল খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০১৮, ১২:৪০আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১২:৪০

সান্তিয়াগো সোলারি রিয়াল মাদ্রিদকে লা লিগার নির্দেশ, আন্তর্জাতিক বিরতির পরপরই স্থায়ী কোচ নিয়োগ দিতে হবে। মাদ্রিদ ক্লাবও নেমে গেছে হুলেন লোপেতেগির উত্তরসূরির খোঁজে। তবে খেলোয়াড়রা তাদের কোচ হিসেবে মৌসুমের শেষ পর্যন্ত চান সান্তিয়াগো সোলারিকে।

কেনই বা চাইবেন না! অল্প সময়ে দায়িত্ব নিয়ে রিয়ালকে বদলে ফেলেছেন সোলারি। বরখাস্ত লোপেতেগির শেষ ৫ ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া ক্লাবকে টানা ৩টি জয় এনে দিয়েছেন ভারপ্রাপ্ত কোচ। হতাশার ভারে নুয়ে পড়া খেলোয়াড়দের প্রাণে উচ্ছ্বাস ফিরিয়েছেন, অর্জন করেছেন তাদের আস্থা।

চ্যাম্পিয়নস লিগে গ্রুপের লড়াইয়ে বুধবার ভিক্টোরিয়া প্লজেনকে ৫-০ গোলে উড়িয়ে দেয় রিয়াল। এতে ১৯৫০ সালের পর প্রথম কোচ হিসেবে শুরুর তিন ম্যাচের প্রত্যেকটি গোল না খেয়ে জেতার কীর্তি গড়েন সোলারি।

কাসেমিরো জানান, সোলারিকে স্থায়ী করা হলে খেলোয়াড়রা খুশি হবেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সোলারিকে রিয়ালের কোচ হিসেবে আমরা মানছি। লোকেরা হয়তো বলাবলি করছে অন্য কেউ আসবে। কিন্তু আমরা তাকে রিয়ালের স্থায়ী কোচ হিসেবে সম্মান করছি। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে কেন তাকে সুযোগ দেওয়া যাবে না?’

ম্যাচসেরা করিম বেনজিমা বললেন, দলে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন সোলারি। অন্তত এই মৌসুমের শেষ পর্যন্ত তাকে দেখতে চান ফরাসি ফরোয়ার্ড, ‘হুলেন একজন দারুণ কোচ ছিলেন। কিন্তু আমরা এখন সোলারির সঙ্গে আছি এবং অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলছি। আমার মনে হয় তাকে শেষ (এই মৌসুমের) পর্যন্ত থেকে যাওয়া উচিত।’

আন্তর্জাতিক বিরতির আগে আর একটি ম্যাচ খেলবে রিয়াল। শনিবার লা লিগা খেলতে সেল্তা ভিগোর মাঠে নামবে তারা। এই ম্যাচের পরই সিদ্ধান্ত হবে সোলারির চাকরি পাকা হচ্ছে নাকি ফিরে যাচ্ছেন যুব দলের কোচিংয়ে! ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম