প্রস্তুতি ম্যাচে জোর দিচ্ছেন জেমি ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১৮:০৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৮:০৪

অনুশীলনে খেলোয়াড়দের সঙ্গে কোচ জেমি ডে (ফাইল ছবি) ১২ থেকে ২০ নভেম্বর ফিফার নির্ধারিত স্লটে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু প্রতিপক্ষ না পাওয়ায় জাতীয় দলের কোচ জেমি ডে’র অধীনে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে চার দিনের আবাসিক ক্যাম্প হয়েছে। জাতীয় দল কিংবা অনূর্ধ্ব-২৩ দলে খেলতে হলে কী কী যোগ্যতা প্রয়োজন, তা এই ক্যাম্পে তিনি বোঝানোর চেষ্টা করেছেন খেলোয়াড়দের।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চার দিনের ক্যাম্প সফল হওয়ার পর এখন খেলোয়াড়রা যে যার ক্লাবে ফিরে গেছেন। এখন ঘরোয়া ফুটবলে চোখ রাখছেন তারা। তবে জাতীয় দলের কোচ জেমি ডে’র চাওয়া, ঘরোয়া ফুটবলের ফাঁকে আবারও ক্যাম্প করতে। আর নতুন-পুরনোদের একসঙ্গে ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচও খেলতে চাইছেন এই ইংলিশ কোচ।

বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘চার দিনের ক্যাম্প হয়েছে। এই ক্যাম্প নিয়ে আমি খুশি। খেলোয়াড়দের জাতীয় দলে কী কী ভূমিকা থাকতে পারে, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এখন আমার দরকার প্রস্তুতি ম্যাচ। আমি চাই আগামী জানুয়ারীতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে।’

সঙ্গে যোগ করেছেন, ‘যেহেতু দলে নতুন-পুরনোরা আছেন, ম্যাচ খেলতে পারলে সবার মধ্যে বোঝাপড়াটা ভালো হবে। এছাড়া আমি কী চাই, তার প্রতিফলন দেখা যাবে। যদিও ঘরোয়া ফুটবলের ব্যস্ত সূচি। তারপরও সম্ভব হলে প্রস্তুতি ম্যাচ হতে পারে।’

এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের প্রথম পর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। আগামী ২২ থেকে ২৬ মার্চ বাহরাইনে হবে এই গ্রুপের লড়াই।

২০২০ সালের জানুয়ারিতে হবে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের মূল পর্ব। বাছাই পর্বের ১১ গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্স-আপের সঙ্গে মূল পর্বে সরাসরি খেলবে স্বাগতিক থাইল্যান্ড। সেখান থেকে সেরা তিনটি দল ২০২০ টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পাবে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী