নির্বাচনের পর প্রিমিয়ার ফুটবল লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৮, ২০:১৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২০:১৫

পেশাদার লিগ কমিটির সভায় জানুয়ারিতে লিগ শুরুর সিদ্ধান্ত হয়েছে প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হওয়ার কথা ছিল ৩০ নভেম্বর। কিন্তু এ বছর লিগ শুরু হচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচনের পর জানুয়ারিতে শুরু হবে ঘরোয়া ‍ফুটবলের সেরা প্রতিযোগিতাটি। রবিবার পেশাদার লিগ কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

তবে লিগ দেরিতে শুরু হলেও ফুটবলারদের বসে থাকার উপায় নেই। ২৩ নভেম্বর ফেডারেশন কাপ শেষে স্বাধীনতা কাপ নামে একটি টুর্নামেন্ট শুরু হবে। লিগের সব দলের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা।

সভা শেষে লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা নির্দিষ্ট সময়ে প্রিমিয়ার লিগ শুরু করতে চেয়েছিলাম। শুরুতে চারটি রাউন্ড করার পরিকল্পনা ছিল। কিন্তু ক্লাবগুলো রাজি হয়নি। জাতীয় নির্বাচনের কথা চিন্তা করে জানুয়ারিতে লিগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফেডারেশন কাপের পর স্বাধীনতা কাপের খেলা হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম