ফুটবলারদের বেতনে বার্সার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০১৮, ১৪:৪২আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৫:৪১

ফুটবলারদের বেতনে বার্সার রেকর্ড ফুটবলে অর্থের ঝনঝনানি দিন দিন বেড়েই চলেছে। রেকর্ড দামে খেলোয়াড় কেনাবেচা চলছে ক্লাবে। এরই মধ্যে খেলোয়াড়দের বেতন দেওয়ায় নতুন রেকর্ড গড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

বেতন ও ট্রান্সফার ফির রেকর্ড ভাঙা গড়ার মধ্যেই বার্সা নতুন মাইলফলক স্পর্শ করেছে। প্রথম ক্লাব হিসেবে তারা এক বছরে সিনিয়র খেলোয়াড়দের গড়ে ১০ মিলিয়ন পাউন্ডেরও বেশি বেতন দিয়েছে। সবশেষ এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

এই মৌসুমে স্প্যানিশ জায়ান্টরা দলের ২৩ জন খেলোয়াড়কে গড়ে ১০.৪৫ মিলিয়ন পাউন্ড বেতন দেবে। গত মৌসুমের চেয়ে এবার বোনাস বেড়ে দাঁড়িয়েছে ৩৩ শতাংশ।

লিওনেল মেসির নতুন চুক্তি এবং ফিলিপ কৌতিনিয়ো, আর্থার, ম্যালকম ও আর্তুরো ভিদাল আসায় ক্লাবের বেতন বাজেট আরও বেড়ে গেছে।

এছাড়া জেরার্দ পিকে, সার্জি রবের্তো, স্যামুয়েল উমতিতি ও সার্জিও বুশকেৎসের নতুন চুক্তিও অন্যতম কারণ।

এই তালিকায় বার্সার পরে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এই দলের খেলোয়াড়রা বছরে গড় বেতন পায় ৮.১ মিলিয়ন পাউন্ড। দুই স্প্যানিশ জায়ান্টের পর আছে এনবিএ’র ৬ ক্লাব।

সবশেষ জরিপে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল লিগ প্রিমিয়ার লিগ। তাদের খেলোয়াড়রা বছরে গড় বেতন পায় ২.৯৯ মিলিয়ন পাউন্ড। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের