শেখ জামালকে হারিয়ে শুরু বসুন্ধরার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৮, ২০:০৬আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২০:০৬

বসুন্ধরার জয় উল্লাস গত নভেম্বরের ফেডারেশন কাপের ফাইনালে উঠে দেশের ফুটবলে উজ্জ্বল আবির্ভাবের দৃষ্টান্ত তৈরি করেছিল বসুন্ধরা কিংস। নিজেদের দ্বিতীয় প্রতিযোগিতা স্বাধীনতা দিবস ফুটবলে দারুণ সূচনা হলো তাদের। রবিবার ‘ডি গ্রুপের ম্যাচে ২-০ গোলে তারা হারাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধের দুই গোলেই ম্যাচের ফল চূড়ান্ত হয়। ১৮ মিনিটে কোস্টারিকার মিডফিল্ডার দানিয়েল কোলিন্দ্রেসের কর্নার থেকে লক্ষ্যভেদী হেডে বসুন্ধরাকে এগিয়ে দেন ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী।

ম্যাচের আধ ঘণ্টা হতেই শেখ জামাল ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়। কিন্তু গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিংয়ের শট ক্রসবারে লাগলে সমতায় ফেরা হয়নি ধানমন্ডি ক্লাবের। বরং ৩৮ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে তারা। কোলিন্দ্রেসের পাসে প্লেসিং শটে বসুন্ধরাকে দ্বিতীয়বার এগিয়ে দেন কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দুইশবেকভ।

দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও ব্যবধান আর বাড়াতে পারেনি বসুন্ধরা। ৬৮ মিনিটে মতিন মিয়ার ভলি হয় লক্ষভ্রষ্ট। শেষ ১০ মিনিটে আরও তিনবার আক্রমণে যায় তারা। কিন্তু আক্ষেপ থেকে গেছে সেগুলো জাল খুঁজে না পাওয়ায়।

৮২ মিনিটে কোলিন্দ্রেসের পাসে ইমন মাহমুদের শট গোললাইনের একটু সামনে থেকে হেডে বিপদমুক্ত করেন মনজুর রহমান মানিক। ৮৪ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের বাড়িয়ে দেওয়া বলে কোলিন্দ্রেস পা ছোঁয়াতে পারেননি। পরের মিনিটে কোলিন্দ্রেস পোস্টে শট নেওয়ার আগেই গোলকিপার মোহাম্মদ নাঈম বল হাতে নেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের