বিজেএমসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আরামবাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৫০আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৫১

বিজেএমসির কাছ থেকে আরামবাগ (লাল জার্সি) খেলোয়াড়ের বল দখলের লড়াই স্বাধীনতা কাপে জিতে শুরু হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘের। মঙ্গলবার টিম বিজেএমসিকে ২-১ গোলে হারিয়েছে তারা। এতে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়নরা।

আরামবাগের জয়ে সমান ৩ পয়েন্ট করে নিয়ে তাদের সঙ্গে শেষ আটে উঠেছে সাইফ স্পোর্টিং। শুক্রবার দুই দল মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। আর টানা দুই ম্যাচ হেরে বিজেএমসির স্বাধীনতা কাপ শেষ হলো গ্রুপ পর্বেই।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর বাঁশি বাজার কিছুক্ষণের মধ্যে গোল উদযাপন করে আরামবাগ। ৪ মিনিটে রবিউল হাসানের ফ্রি কিক ধরে রাখতে পারেননি বিজেএমসি গোলরক্ষক সোহাগ হোসেন। তার হাতে লেগে বল জড়ায় জালে। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। কিন্তু ফরোয়ার্ড আরিফুর রহমানের শট সরাসরি গোলকিপারের কাছে চলে যায়।

গোলশোধে মরিয়া বিজেএমসি ঘুরে দাঁড়ায় ৩৭ মিনিটে। বাঁ প্রান্ত থেকে পাওয়া ক্রসে নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসু প্লেসিং করে সমতা ফেরান।

প্রথমার্ধের ইনজুরির সময়ে ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিলের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে সোহাগের পাশ দিয়ে লক্ষ্যভেদ করে আরামবাগকে এগিয়ে নেন আরিফুর রহমান।

বিরতির পর ব্যবধান বাড়াতে পারেনি আরামবাগ। তবে তাদের দ্বিতীয় গোলটিই গড়ে দেয় ম্যাচের পার্থক্য। বিজেএমসি ৭৬ মিনিটে চেষ্টা করেছিল আরও একবার সমতা আনার। কিন্তু মিডফিল্ডার অং মারমার শট বারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয়েছে তাদের।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম