রোনালদোর পর ক্যাসিয়াসের জয়ের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, ১৬:২৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৬:২৭

ইকার ক্যাসিয়াস গ্যালাতাসারেইর বিপক্ষে পোর্তোর জয়ে দুর্লভ মাইলফলক স্পর্শ করলেন ইকার ক্যাসিয়াস। ক্রিস্তিয়ানো রোনালদোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে শততম ম্যাচ জিতলেন স্প্যানিশ গোলরক্ষক।

শেষ ষোলো নিশ্চিত করেই মঙ্গলবার তুর্কিদের মাঠে নেমেছিল পোর্তো। দারুণ লড়াইয়ে তারা ম্যাচটি জেতে ৩-২ গোলে। গ্যালাতাসারেই দুইবার গোল শোধ দিলেও ক্যাসিয়াসের সেঞ্চুরি অর্জনে বাধার দেয়াল গড়তে পারেনি।

৩৭ বছর বয়সী গোলরক্ষকের আগে জুভেন্টাসের জার্সিতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতে চ্যাম্পিয়নস লিগে জয়ের সেঞ্চুরি করেন রোনালদো।

আগে থেকেই ইউরোপিয়ান শীর্ষ মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ক্যাসিয়াসের দখলে। গ্যালাতাসারেইর বিপক্ষে ছিল তার ১৭৩তম ম্যাচ। তার আগে মৌসুমের শুরুতেই প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের ২০টি আসর খেলার কৃতিত্ব গড়েন তিনি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম