আবারও বিবিসি’র আফ্রিকান বর্ষসেরা সালাহ

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৮, ১২:১৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:১৬

মোহাম্মদ সালাহ গত বছর ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মোহাম্মদ সালাহ। সাদিও মানে ও কালিদু কুলিবালিকে হারিয়ে পুরস্কারটি এবারও জিতলেন লিভারপুলের এই মিশরীয় ফরোয়ার্ড।

টানা দ্বিতীয়বারের মতো বিবিসি’র আফ্রিকান বর্ষসেরা ফুটবলার হয়েছেন সালাহ। মিশরীয় তারকা হারিয়েছেন লিভারপুল সতীর্থ মানে ও নাপোলির ডিফেন্ডার কুলিবালিকে। এই দুই ফুটবলারই খেলেন সেনেগাল জাতীয় দলে। পুরস্কারটির দৌড়ে আরও ছিলেন জুভেন্টাস ও মরক্কোর ডিফেন্ডার মেহেদি বেনাতিয়া এবং অ্যাতলেতিকো মাদ্রিদ ও ঘানা মিডফিল্ডার থমাস পার্টি।

পুরস্কারটি জেতার অনুভূতি ‘বিবিসি’র কাছে ভাগাভাগি করেছেন সালাহ এভাবে, ‘দারুণ অনুভূতি। সামনের বছরও জিততে চাই পুরস্কারটি। অনেক (চমৎকার) মুহূর্ত আছে ২০১৮ সালে। টটেনহামের বিপক্ষে ম্যাচটি থাকবে সবার ওপরে, তাছাড়া রোমার ম্যাচটিও ছিল অবিশ্বাস্য।’

গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে সালাহর। লিভারপুলের জার্সিতে নতুন সব রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার কীর্তি। ইংলিশ ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা ৩৮ ম্যাচ হওয়ার পর প্রথম খেলোয়াড় হিসেবে মিশরীয় তারকা করেন ৩২ গোল।

হতাশাও ছিল তার। কিয়েভে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় সালাহকে। ইউরোপিয়ান প্রতিযোগিতার সর্বোচ্চ মঞ্চে খেলতে না পারার হতাশার সঙ্গে রাশিয়া বিশ্বকাপেও নিজের সেরাটা দিতে পারেননি তিনি। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান