ইংল্যান্ডে বার্সা-রিয়াল ম্যাচের ঝাঁজ পাচ্ছেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৮, ১৮:১৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:২৪

পেপ গার্দিওলা ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড় যে কতটা কঠিন, সামান্য ভুলে যে কেউ ছিটকে যেতে পারে- সেটা বুঝতে পারছেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। এল ক্লাসিকোর লড়াইয়ের উত্তেজনা অনুভব করছেন সিটিজেনদের তৃতীয় শিরোপা এনে দেওয়া কোচ।

বার্সেলোনায় চার মৌসুমে তিনটি লিগ শিরোপা জেতেন গার্দিওলা। ২০১২ সালে স্প্যানিশ শ্রেষ্ঠত্ব রিয়াল মাদ্রিদের কাছে হারানোর আগে কাতালানদের টানা তিনবার চ্যাম্পিয়ন করেন স্প্যানিশ কোচ। মাদ্রিদ ক্লাবটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কী, ওই কয়েক বছরে সেটা ভালোভাবে বুঝেছেন তিনি। এল ক্লাসিকোর সেই একই ঝাঁজ ইংলিশ প্রিমিয়ার লিগে এসে প্রত্যেক ম্যাচে টের পাচ্ছেন গার্দিওলা।

গতবার রেকর্ডময় এক মৌসুম কাটিয়ে ইংল্যান্ডে প্রথম শিরোপার স্বাদ পান গার্দিওলা। এবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখার পথে তার দল। ১৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এক পয়েন্ট পেছনে ম্যানসিটি। টটেনহ্যাম হটস্পার, চেলসি ও আর্সেনালও আছে এই দৌড়ে।

প্রায় প্রত্যেক ম্যাচে জয়ের চাপ, এমন প্রতিদ্বন্দ্বিতাকে বার্সায় অভিজ্ঞতার সঙ্গে তুলনা করলেন গার্দিওলা, ‘এটা অনেকটা একই। সেই অনুভূতি হচ্ছে। প্রত্যেক ম্যাচে জয়ের চেষ্টা করা, সামনে থাকা, মুহূর্তটা ধরে রাখা। খেলোয়াড়রা সেটা জানে।’

সাবেক বার্সা কোচ এবার তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে একাধিক দলকে দেখছেন, ‘শুধু লিভারপুল নয়- চেলসি, টটেনহ্যাম, আর্সেনাল, ম্যানইউও আছে এই দৌড়ে। শুরু থেকে এটা জানতাম। প্রত্যেক দলের অনুভূতি একই রকম, সবাইকে জিততে হবে। হয়তো সামনে আরও পয়েন্ট হারাতে হবে আমাদের।’

তিনি আরও যোগ করেন, ‘রিয়ালও সবসময় অনেক চাইতো, আমাদেরও জেতার বিকল্প ছিল না। রিয়ালের বিপক্ষে যদি হেরে যেতাম তাহলে অন্যদের বিপক্ষে আমাদের জিততেই হতো। নয়তো শিরোপা জিততে পারতাম না- পেতাম না ৯৯ পয়েন্ট, ৯৬ পয়েন্ট কিংবা আরও অনেক পয়েন্ট।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম