ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে শঙ্কায় বেল

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৭

গ্যারেথ বেল গোঁড়ালির চোটে রায়ো ভায়েকানোর বিপক্ষে ছিলেন না গ্যারেথ বেল। কাশিমা অ্যান্টলার্সের বিপক্ষে বুধবারের ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালেও তাকে নিয়ে শঙ্কায় রিয়াল মাদ্রিদ।
ভায়েকানোর বিপক্ষে গত শনিবার ১-০ গোলের জয় পায় রিয়াল। পরদিন সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরে পুরো দল। ইনজুরি নিয়েই দলের সঙ্গী হন বেল। কিন্তু সোমবার সন্ধ্যায় আবুধাবিতে ট্রেনিং করার সময় দেখা গেল না ওয়েলস তারকা ফরোয়ার্ডকে।

রিয়ালের সবশেষ ম্যাচ জয়ের নায়ক করিম বেনজিমাও চোট পান। কিন্তু নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আবুধাবি ক্যাম্পাসে সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে ফরাসি ফরোয়ার্ডকে।

ভায়েকানোর বিপক্ষে বেনজিমার সঙ্গে নতুন করে চোট পান মার্কো আসেনসিও। শুরুতে অনুশীলন করলেও দ্রুত মাঠ ছেড়ে যেতে হয়েছে তাকে।

জায়েদ স্পোর্টস অ্যাকাডেমির সেমিফাইনাল হতে যাচ্ছে ২০১৬ সালের ফাইনালের পুনরাবৃত্তি। ওইবার জাপানি দলটি ২-১ গোলে এগিয়ে গিয়েছিল, কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে অতিরিক্ত সময়ের খেলা শেষে শিরোপা উৎসব করে স্প্যানিশ জায়ান্টরা।

চ্যাম্পিয়নস লিগের পর এবার বিশ্ব মঞ্চেও হ্যাটট্রিক শিরোপার হাতছানি রিয়ালের সামনে। গত চার বছরে তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান