হঠাৎ করে জুভেন্টাসে যাননি রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:০৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:০৭

হঠাৎ করে জুভেন্টাসে যাননি রোনালদো দিনকয়েকের আলোচনা, ব্যস ক্রিস্তিয়ানো রোনালদো চলে গেলেন জুভেন্টাসে। যদিও ইতালিয়ান ক্লাবে হঠাৎ করে যাননি তিনি, যাওয়ার আগ্রহ নাকি অনেক আগে থেকেই ছিল পর্তুগিজ যুবরাজের। তার এজেন্ট হোর্হে মেন্দিস জানিয়েছেন,  জানুয়ারিতেই তুরিনের ক্লাবে যাওয়ার কথা বলেছিলেন রোনালদো।

এর আগেও অনেকবার তার রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন শোনা যাওয়ায় এবারের গ্রীষ্মের দলবদলের আলোচনাটা খুব একটা আমলে নেওয়া হয়নি। যদিও ১০০ মিলিয়ন ইউরোতে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে রোনালদো পাড়ি জমান জু্ভেন্টাসে। তাতে শেষ হয় তার ৯ বছরের রিয়াল ক্যারিয়ার।

রোনালদোর দলবদল খুব কম সময়ের মধ্যে হয়ে গেলেও আলোচনা চলেছে অনেকদিন ধরে। জুলাইয়ে ইতালিয়ান ক্লাবে যোগ দিলেও মেন্দিস জানিয়েছেন, জানুয়ারিতেই রোনালদোর জুভেন্টাসে যাওয়ার আগ্রহের কথা শুনিয়েছিলেন। যদিও তখন তার ধারণা ছিল, এই দলবদল সম্ভব নয়।

এই এজেন্ট দলবদলের প্রক্রিয়া ভাগাভাগি করেছেন ইতালিয়ান এক সংবাদমাধ্যমের কাছে। যেখানে তিনি বলেছেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় সে, তাই স্বাভাবিকভাবেই অনেক ক্লাব তাকে চাইবে। যদিও এই চুক্তিটা হওয়ার জন্য জুভেন্টাসকেও কৃতিত্ব দিতে হবে। গত জানুয়ারিতে ক্রিস্তিয়ানো আমাকে জানিয়েছিল, সে জুভেন্টাসে যোগ দিতে চায়। ওই মুহূর্তে একটা সময় আমার মনে হয়েছিল, চুক্তিটা সম্ভব নয়।’

শেষমেষ চুক্তিটা কিভাবে সম্ভব হলো, সেটা জানিয়েছেন মেন্দিস এভাবে, ‘(এপ্রিলে) তুরিনে জুভেন্টাস-রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে আমি (ভাইস চেয়ারম্যান) পাভেল নেদভেদের সঙ্গে দেখা করেছিলাম। এরপর সাক্ষাৎ করি (সভাপতি আন্দ্রেয়া) আগনেলির সঙ্গেও। তখনই আমার বিশ্বাস হতে থাকে এই চুক্তি সম্ভব।’

মেন্দিস নিশ্চিত করেছেন, জুভেন্টাসের সঙ্গে রোনালদোর ‘চুক্তির প্রক্রিয়া চলেছে দুই থেকে তিন মাস’। শেষ পর্যন্ত জুলাইয়ে রিয়াল মাদ্রিদ থেকে যোগ দেন তিনি তুরিনের ক্লাবে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম