ম্যানসিটির এই দল গত মৌসুমের চেয়েও ভালো: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:১৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:২১

পেপ গার্দিওলা প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে লিভারপুলের পেছনে পড়ে গেছে ম্যানচেস্টার সিটি। তারপরও কোচ পেপ গার্দিওলার বিশ্বাস, তার দল প্রতিনিয়ত উন্নতির ছাপ রাখছে।

গত মৌসুমে একের পর এক রেকর্ড ভেঙে ইংলিশ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানসিটি। ৩২ জয়, ১০০ পয়েন্ট আর ১০৬ গোল করে রেকর্ড বইয়ে নাম লিখেছিল সিটিজেনরা। গতবার কেবল লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারা দলটি চলতি মৌসুমে গত তিন ম্যাচের দুটিতে পেয়েছে হারের তেতো স্বাদ।

তাতে ১৮ ম্যাচ শেষে শীর্ষ দল লিভারপুলের চেয়ে ৪ পয়েন্ট পেছনে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৬তম রাউন্ডে চেলসি ও গত শনিবার ক্রিস্টাল প্যালেসের কাছে হারে এক নম্বর আসনটি হারিয়েছে তারা।

তারপরও গার্দিওলার বিশ্বাস, ম্যানসিটি তাদের ক্লাব ইতিহাসে প্রথমবার টানা লিগ শিরোপা জেতার লক্ষ্যে ভালোভাবে এগোচ্ছে। এই দলকে গত মৌসুমের চেয়েও শক্তিশালী মনে করছেন স্প্যানিশ কোচ। তিনি স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘সংক্ষেপে বলা যায় গত মৌসুমের চেয়ে আমাদের এই দল আরও ভালো। এটাই স্বাভাবিক, কারণ আমরা একসঙ্গে অনেক বেশি সময় পাচ্ছি।’

গত মৌসুমের রেকর্ড ভেঙে শিরোপা জেতার পথে কোন বিষয়টি অভিভূত করেছিল, এই প্রশ্নে গার্দিওলার উত্তর, ‘আমাদের ধারাবাহিকতা। অবশ্যই আমরা পয়েন্ট হারিয়েছিলাম, এমনটা হয়ে থাকে। কিন্তু তারপরও আমরা ধারাবাহিক ছিলাম সবসময়, এটা ছিল দারুণ একটা ব্যাপার। আমি এটাকে সবচেয়ে গুরুত্ব দেই।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী