রোনালদোর গোলে হার এড়ালো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৮, ২২:৫৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২৩:০২

রোনালদোর গোল উদযাপন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি জানিয়েছিলেন, আতালান্তার বিপক্ষে বিশ্রামে থাকবেন ক্রিস্তিয়ানো রোনালদো। একাদশের ছিলেনও না পর্তুগিজ যুবরাজ। তবে প্রয়োজনের মুহূর্তে তাকে বদলি হিসেবে নামাতে বাধ্য হলেন জুভেন্টাস কোচ। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীতে রক্ষাও পেল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। রোনালদোর গোলেই হার এড়িয়েছে ১০ জনের জুভেন্টাস।

বুধবার সিরি ‘এ’তে আতালান্তার মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছে জুভেন্টাস। শুরুতে আত্মঘাতী গোলে সফরকারীরা এগিয়ে গেলেও দুভান জাপাতার দুই অর্ধের দুই গোলে এগিয়ে যায় আতালান্তা। ইতালিয়ান চ্যাম্পিয়নরা আরও বড় ধাক্কা খায় ৫৩ মিনিটে রোদ্রিগো বেনতানকুর দ্বিতীয় হলুদের সঙ্গে লাল কার্ড দেখলে। ১০ জনের জুভেন্টাসকে যখন হার চোখ রাঙাচ্ছিল, ঠিক তখনই বদলি হিসেবে নেমে তুরিনের ক্লাবকে ১ পয়েন্ট এনে দেন রোনালদো।

২-২ গোলের ড্রতে শীর্ষস্থান আরও সুসংহত করলো জুভেন্টাস। ১৮ ম্যাচ শেষে ইতালিয়ান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৫০। ৯ পয়েন্টে এগিয়ে আছে দ্বিতীয় স্থানে থাকা নাপোলি থেকে। নেপলসের ক্লাবটি অবশ্য এক ম্যাচ কম খেলেছে।

স্তাদিও আতলেতি আজ্জুরি দি’ইতিালিয়ার ম্যাচের দ্বিতীয় মিনিটে ‍জুভেন্টাস এগিয়ে যায় বেরাত জিমসিতির আত্মঘাতী গোলে। শুরুর ওই ধাক্কা অবশ্য কাটিয়ে ওঠে আতালান্তা ২৪ মিনিটে দুভান জাপাতার প্রথম লক্ষ্যভেদে। ১-১ সমতায় থেকে দ্বিতীয়ার্ধ শুরু করার পর ৫৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেনতানকুর।

১০ জনের জুভেন্টাসের বিপক্ষে মিনিট তিনেক পরই আতালান্তা এগিয়ে যায় জাপাতা দ্বিতীয়বার জাল খুঁজে পেলে। সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা চায় সফরকারীরা। বাধ্য হয়ে কোচ আলেগ্রি মাঠে নামিয়ে দেন রোনালদোকে। পর্তুগিজ তারকা নিজের নামের প্রতি সুবিচার করে ৭৮ মিনিটে চমৎকার গোলে সমতায় ফেরান জুভেন্টাসকে।

শেষ পর্যন্ত ২-২ গোলে ড্রতে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইতালির সবচেয়ে সফল ক্লাবটি। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের