স্প্যানিশ কাপে লেভান্তের কাছে বার্সার হার

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০১৯, ১০:২৪আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১০:২৬

কোপা দেল রেতে বার্সার বিপক্ষে গোল উদযাপন লেভান্তের টানা পঞ্চম কোপা দেল রে শিরোপা জয়ের মিশনে হোঁচট খেল বার্সেলোনা। শেষ ষোলোর প্রথম লেগে লেভান্তের মাঠে তারা হেরেছে ২-১ গোলে।

গত চারবারের চ্যাম্পিয়নরা এদিন লিওনেল মেসি ও লুইস সুয়ারেসসহ নিয়মিত দলের বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়েছিল। মাত্র চার মিনিটে তাদের পেছনে ফেলে স্বাগতিকরা। ফ্রি কিক থেকে এরিক কাবাকোর হেডে লক্ষ্যভেদ করে লেভান্তে। রিয়াল মাদ্রিদ থেকে ধারে খেলা বোরহা মায়োরাল ১৮ মিনিটে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন তাদের।

বদলি নেমে হোসে লুইস মোরালেস তৃতীয় গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন। কিন্তু কাতালান জায়ান্টদের স্বস্তি এনে দেয় শেষ দিকের এক পেনাল্টি। স্বাগতিকদের বক্সের মধ্যে দেনিস সুয়ারেস ফাউল হলে ৮৫ মিনিটে স্পট কিক থেকে গোল করেন ফিলিপ্পে কৌতিনিয়ো। আগামী বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।

লেভান্তের মাঠে আগের দুইবার ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল বার্সার। গত লা লিগা মৌসুমে ৫-৪ গোলে হারের পর সবশেষ ডিসেম্বরে মেসির হ্যাটট্রিকে ৫-০ গোলে জেতে তারা। এবার তার অভাব বেশ ভালোভাবে টের পেল দলটি।

শুধু মেসি-সুয়ারেস নয়। দলে ছিলেন না ইভান রাকিতিচ, জেরার্দ পিকে ও জোর্দি আলবা। যদিও ম্যাচের শুরু থেকে খেলেছেন উসমান দেম্বেলে, আরতুরো ভিদাল ও সের্হিয়ো বুশকেৎস।

প্রথমার্ধে লেভান্তের দারুণ শুরু পর বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম দুটি সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের রক্ষণ এলোমেলো করে এগোলেও লক্ষ্যে শট নিতে ব্যর্থ হন দেম্বেলে। গোল ডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম