অক্টোবরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৯, ২২:৩৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:৩৭

বাফুফের নির্বাহী কমিটির সভা দুই বছর পর আবারও হতে যাচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল। ২০১৫ ও ২০১৭ সালের পর তৃতীয়বার হতে যাচ্ছে এই প্রতিযোগিতা।

আগের দুইবারের মতো এবারও চট্টগাম আবাহনীর আয়োজনে ও বাফুফের সহযোগিতায় টুর্নামেন্টের তৃতীয় আসর শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। মঙ্গলবার বাফুফের নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়েছে এই প্রতিযোগিতার। ভেন্যু চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম।

বাংলাদেশের তিন ক্লাবসহ এখানে লড়াই করবে ৬টি ক্লাব। দেশের চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ঢাকা আবাহনী ও মোহামেডানের অংশ নেওয়ার কথা। এছাড়া কলকাতার ইস্টবেঙ্গল ও মোহনবাগান এবং দক্ষিণ এশিয়ার অন্য দেশ থেকে যে কোনও একটি ক্লাবকে আমন্ত্রণ জানানো হবে।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের কো-অর্ডিনেটর শাকিল মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা এই বছর শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল প্রতিযোগিতা করতে যাচ্ছি। বাফুফেকে আগেই চিঠি দিয়েছিলাম। তারা অনুমোদনও দিয়েছে। এখন থেকে ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করবে বাফুফেই।’

বাফুফের এই সভায় আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হবে দুটি দল। আর চ্যাম্পিয়নশিপ লিগ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে প্রিমিয়ার লিগে।

এছাড়া বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মেয়েদের আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল হবে আগামী এপ্রিলে। যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে ৬টি দেশ। এই প্রতিযোগিতার বিপণন স্বত্ত্ব কিনে নিয়েছে কে স্পোর্টস।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী