হিগুয়েইন-হ্যাজার্ডের জোড়া গোলে চেলসির জয়

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৯

হিগুয়েইন ও হ্যাজার্ডের গোলে জয়ে ফিরেছে চেলসি বোর্নমাউথের কাছে আগের ম্যাচে লজ্জাজনক হারের হতাশা কাটানোর মিশন ছিল চেলসির। অনেকটাই সফল তারা। শনিবার হাডার্সফিল্ড টাউনকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে মাউরিসিও সারির দল।

এই জয়ে ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে আর্সেনালকে টপকে আবার চার নম্বরে উঠেছে চেলসি। আগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে লিভারপুল ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে। ম্যানসিটি ৫৬ পয়েন্টে তিনে।

গনসালো হিগুয়েইন ও এডেন হ্যাজার্ডের জোড়া গোলে দুর্দান্ত জয় পেয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে এনগোলো কাঁতের নিখুঁত পাসে ১৬ মিনিটে গোলমুখ খোলেন ধারে এসি মিলান থেকে আসা হিগুয়েইন।

প্রথমার্ধের যোগ করা সময়ে সিজার আজপিলিকুয়েতা অতিথিদের বক্সে ফাউল হলে পেনাল্টি পায় চেলসি। হাডার্সফিল্ডের তীব্র প্রতিবাদের মুখে ঠাণ্ডা মাথায় পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হ্যাজার্ড।

৬৬ মিনিটে বার্কলের পাস থেকে হ্যাজার্ড নিজের দ্বিতীয় গোল করেন। তিন মিনিট যেতেই চতুর্থ গোলের দেখা পায় চেলসি। আবারও কাঁতের বাড়িয়ে দেওয়া বলে বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে চোখ ধাঁধানো গোল করেন হিগুয়েইন।

ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে দাভিদ লুইস কর্নার থেকে আসা বলে লক্ষ্যভেদী হেড করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম