৫ গোলের রোমাঞ্চে ব্রাদার্সকে হারালো চট্টগ্রাম আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৯

ব্রাদার্সের বিপক্ষে চট্টগ্রাম আবাহনীর একটি আক্রমণ প্রিমিয়ার ফুটবল লিগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। শুক্রবার ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয়ে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ৮ পয়েন্ট। অন্যদিকে চার ম্যাচে তৃতীয় হারে তিন পয়েন্টেই পড়ে রইলো ব্রাদার্স।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১২ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। মিডফিল্ডার কৌশিক বড়ুয়ার কর্নার বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ব্রাদার্সের মিডফিল্ডার শফিকুল ইসলাম শাফি।

৩৪ মিনিটে সমতা নিয়ে আসে ব্রাদার্স। ডিফেন্ডার খান মোহাম্মদ তারার ফ্রি-কিক থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমার হেড মাটিতে পড়ার আগেই টোকা দিয়ে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার মান্নাফ রাব্বি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। নাইজেরিয়ান ফরোয়ার্ড মাগালান আওয়ালার হেড ধরে বক্সে ঢুকে ব্রাদার্সের গোলকিপার সুজন চৌধুরীকে পরাস্ত করেন গাম্বিয়ার মিডফিল্ডার মোমোদু বাহ।

৫৬ মিনিটে ব্যবধান হয়ে যায় ৩-১। মিডফিল্ডার শাহেদ হোসেনের নিচু ক্রস থেকে প্লেসিং শটে গোল করেন মিডফিল্ডার কৌশিক বড়ুয়া।

তবে ৮ মিনিট পর ব্যবধান কমিয়ে আনে ব্রাদার্স। বক্সের ভেতরে নাইজেরিয়ান ডিফেন্ডার মুফতা লাওয়ালের হাতে বল লাগলে বেজে ওঠে রেফারির বাঁশি। পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-২ করেন লিওনার্দো।

৭৪ মিনিটে মোমোদু বাহ’র বাঁ পায়ের জোরালো শট ক্রস বারে বাধা পেলে ব্যবধান বাড়াতে পারেনি চট্টগ্রাম আবাহনী। তাই ৩-২ গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের